হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল। ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বাংলায়। কালবৈশাখী, ঝড়-জলের সম্ভাবনা ছিলই। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই জেলায় জেলায় মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি।
2
8
আবহাওয়া খারাপ হওয়ার কারণে, বিপত্তি ঘটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমানের অবতরণেও। দুটি জনসভা শেষ করে, অন্ডাল বিমানবন্দর থেকে, কলকাতা বিমানবন্দরে ফিরছিল তাঁর বিমান।
3
8
মাঝ আকাশে ঝড়-বৃষ্টির কারণে, তাঁর বিমান ঘণ্টাখানেক চক্কর কাটার পর, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাংলার দুই জেলায়।
4
8
হাওয়া অফিস আনিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ, ঝড়-জলের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা।
5
8
অন্যদিকে কমলা সতর্কতা জারি উত্তর চব্বিশ পরগনা জেলায়। এই জেলার বিস্তীর্ণ অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
6
8
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এরপর থেকে তাপমাত্রা আবারও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
7
8
হাওয়া অফিস জানিয়েছে, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের ঘনঘটা। কালবৈশাখীর তাণ্ডব চলবেই। পয়লা এপ্রিল পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
আগামী শুক্রবার, শনিবার টানা দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।