নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফাগুনের দ্বিতীয় সপ্তাহেই ভিজেছে বাংলার একাধিক জেলা ৷ মঙ্গলবার রাত এবং সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা শীতের বার্তা নয়। বুধবার থেকে ধীরে ধীরে ফের বাড়বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ।
2
10
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিতে শীতের পুনরায় ফেরার সম্ভাবনা নেই। পয়লা মার্চ থেকে প্রাক গ্রীষ্ম মরশুমের দিন শুরু হবে।
3
10
বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ তাপমাত্রা ৩০ পেরিয়ে ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে।
4
10
মঙ্গলবার রাত এবং ভোরের দিকে হালকা বৃষ্টি হওয়ায় পারদ নেমেছিল। মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা বাড়েনি। তবে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা নেই।
5
10
আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাই পারদ চড়বে। কলকাতাতেও একই পরিস্থিতি থাকবে। সেখানেও পারদ চড়বে। ইতিমধ্যেই চড়তে শুরুও করেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে ।
6
10
বুধবার দিনের শুরুতে মেঘলা আকাশ থাকবে। তবে বেলা এবং বিকেলের দিকে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
7
10
নভেম্বরের পরে বৃষ্টির ফলে শীতল আবহাওয়া । কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই হালকা শীতল পরিবেশ আর নয় ।
8
10
এমনকি ভোরের কুয়াশাও কমবে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে । তবে উত্তরবঙ্গের ছবি দক্ষিণের তুলনায় সামান্য আলাদা ।
9
10
সেখানে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে । সিকিমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা । সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস রয়েছে । তবে এই শীতের পরিস্থিতি সেখানেও বদল হবে আজকের পর থেকে ।
10
10
উত্তরবঙ্গের সমতলেও ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে । সব মিলিয়ে দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য দেরি হলেও উত্তরবঙ্গেও পারদ চড়বে । অর্থাৎ, ক্যালেন্ডার মেনে ঘোষণা করে না হলেও শীতের বিদায় সম্পূর্ণ বলা যায় ।