দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে তার ইঙ্গিত আগেই মিলেছিল।
2
6
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
3
6
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
4
6
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
5
6
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
6
6
মঙ্গলবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।