চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই একধাক্কায় চড়ল রাতের ও দিনের তাপমাত্রা। তবে কি অবশেষে শীত বিদায় নিল রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে!
2
7
ফেব্রুয়ারিতেই গলদঘর্ম দশা দিল্লিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
3
7
এদিন দিল্লিতে আর কুয়াশার দাপট নেই। বেলা গড়াতেই চড়া রোদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। পরিষ্কার আকাশ। ঝলমলে রোদে রীতিমতো অস্বস্তি অনুভূত হচ্ছে।
4
7
দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও তাপমাত্রার পারদ চড়ছে। এদিন দিল্লির সংলগ্ন শহরগুলিতেও শীতের আমেজ আর টের পাওয়া যাচ্ছে না।
5
7
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে দিল্লির তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ভরপুর শীতের আমেজ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আর পাওয়া যাবে না।
6
7
চড়া রোদেও দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। এদিন দিল্লিতে বাতাসের গুণগত মান বা একিউআই আবারও খারাপ পর্যায়ে রয়েছে। কয়েকটি জায়গায় একিউআই ৩০০-তে রয়েছে।
7
7
দিল্লিতে শীতের আমেজ না থাকলেও, উত্তর ভারতের একাধিক রাজ্যে এখনও কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে। কয়েকটি উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের পূর্বাভাস রয়েছে।