ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলায়। গতকাল কলকাতার দিনের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়েছে। আরও তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহান্তেই বিদায় শীতের!
2
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
7
আগামী সাতদিনে বাংলার কোথাও আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশার দাপট ধীরে ধীরে কমবে সব জেলায়। শীতের ভরপুর আমেজ চলতি সপ্তাহে আর টের পাওয়া যাবে না।
4
7
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামিকাল শুক্রবার বাংলার সব জেলায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের চারদিনে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
5
7
অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেও গরমে অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বাংলা জুড়েই শীতের আমেজ গায়েব হবে চলতি সপ্তাহান্তে।
6
7
আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে দু'-একটি জায়াগায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।
7
7
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা নেই। গত সপ্তাহ থেকেই কুয়াশার দাপট কমতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেই গরমে অস্বস্তি শুরু হবে দক্ষিণবঙ্গে।