চড়ছে পারদ। ভালবাসার সপ্তাহে একধাক্কায় বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। দিনের বেলায় চড়া রোদে বাড়তে চলেছে অস্বস্তি। ভ্যালেন্টাইনস ডে-তে বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
2
5
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
3
5
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস।
4
5
আগামী দু'দিনে বাংলার কোথাও রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তার পরের তিনদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
5
5
আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির দু'-একটি জায়াগায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।