ফেব্রুয়ারির শুরুতেই শীতের আমেজ গায়েব কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে আর কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হালকা শীতের ইনিংস শুরু হতে চলেছে জেলায় জেলায়। প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের তাপমাত্রার পারদ নামবে বাংলায়।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
3
6
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিউরিতে, ১১ ডিগ্রি সেলসিয়াস।
4
6
আগামী তিনদিনে বাংলার সব জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরবর্তীতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
6
আজ ও আগামিকাল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূমের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।
6
6
আজ থেকে আগামী পাঁচদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।