অবশেষে বর্ষার প্রবেশ! মে মাসে নির্ধারিত সময়েই বর্ষার আগমনবার্তা দিল আবহাওয়া দপ্তর। আর দিন কয়েকের মধ্যেই ভারতে প্রবেশ করছে বর্ষা।
2
12
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী ২০ মে-র মধ্যে আন্দামানে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মে মাসের তৃতীয় সপ্তাহেই আন্দামানে ঢুকবে বর্ষা।
3
12
হাওয়া অফিস আরও জানিয়েছে, এবার আগেভাগে নয়, নির্দিষ্ট সময়েই আন্দামানে বর্ষা প্রবেশ করছে। আগামী ১৪ থেকে ২০ মে মধ্যে সক্রিয় থাকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
4
12
এই সময়কালে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। মৌসম ভবন জানিয়েছে, ২০ মে নাগাদ আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগরের খানিকটা অংশে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে।
5
12
গত বছরে ভারতে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। যা ১৬ বছরের রেকর্ড ভেঙেছে। কেরলে সাধারণত পয়লা জুন বর্ষা প্রবেশ করে। ২৫ মে-র আগেই প্রবেশ করছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
6
12
উত্তরবঙ্গে এবছর জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। কেরল ও তামিলনাড়ুর দক্ষিণ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
7
12
অন্যদিকে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল জানিয়েছে, ১৪ থেকে ১৫ মে-র মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।
8
12
ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, তামিলনাড়ু ও কেরলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট শুরু হয়েছে। আন্দামানে বর্ষা প্রবেশের পর, কেরলে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
9
12
নিম্নচাপ শক্তি বাড়ালে, চলতি বছরেও কেরলে সময়ের আগেভাগেই বর্ষা প্রবেশ করতে পারে। যা কৃষকদের জন্য অত্যন্ত সুখবর।
10
12
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় একটানা সতর্কতা জারি হয়নি।
11
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত। আগামী সাতদিন এই অংশেও প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা চারদিন সতর্কতাও জারি রয়েছে।
12
12
আজ ও আগামিকাল বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।