বৃষ্টি থামার লক্ষণ নেই। শনিবার সন্ধ্যায় জেলায় জেলায় ফের দুর্যোগের ঘনঘটা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। জারি হল সতর্কতাও।
2
9
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার পর আগামী দু'-তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ঝাড়গ্রামে শিলাবৃষ্টি, বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
3
9
এদিন সন্ধ্যা ছ'টার পর আগামী দু'-তিন ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, পূর্ব বর্ধমান, হুগলি, কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
9
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সতর্কতা জারি রয়েছে।
5
9
আগামিকাল রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। কোনও সতর্কতা জারি হয়নি।
6
9
আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত জারি রয়েছে সতর্কতাও।
7
9
রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বেশি থাকবে। বজ্রপাতের পাশাপাশি, দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।