সকাল থেকেই গরমে নাজেহাল অবস্থা। আর্দ্রতার জেরে চরম অস্বস্তি৷ গলদঘর্ম দশায় হাঁসফাঁস করছেন আপামর বাঙালি। তবে হাওয়া অফিস জানিয়েছে, এই জ্বালাপোড়া গরম থেকে আপাতত রেহাই মিলবে।
2
12
কেবল কলকাতা নয়, বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
3
12
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।
4
12
হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের পর শহরের কিছু এলাকায় র্বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
5
12
তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় কার্যত নাজেহাল কলকাতাবাসী। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে৷
6
12
সম্প্রতি দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ চড়া রোদ আর গরম হাওয়ায় বাইরে বেরোনোই কঠিন হয়ে উঠছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মিলছে খানিকটা স্বস্তির খবর। আগামী কয়েকদিনে শহর ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১ জুন থেকে শহরে তেমন কোনও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি।
8
12
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
9
12
বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
12
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কদিনই এই আবহাওয়া বজায় থাকতে পারে৷ পাশাপাশি গরমের সম্ভাবনাও এড়ান যাচ্ছে না৷
11
12
চিকিৎসকদের পরামর্শ, এই সময় পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রয়োজন ছাড়া দুপুরের রোদে বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। সঙ্গে হালকা খাবার খাওয়া এবং সুতির পোশাক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।
12
12
গরমের চাপে হাঁসফাঁস করলেও বৃষ্টির সম্ভাবনা এখন কলকাতাবাসীর কাছে খানিক আশার আলো। আকাশে জমা কালো মেঘ আর হালকা হাওয়াই এখন শহরের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বস্তির বার্তা।