নিম্নচাপ সরতেই নভেম্বরের শেষে হালকা শীতের শিরশিরানি বাংলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ।
2
6
তবে এবার শীতের পথে ফের কাঁটা। বাংলায় নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে আবারও আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। ঝড়বৃষ্টি না জাঁকিয়ে শীত? কী আছে বাংলার ভাগ্যে?
3
6
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার।
4
6
আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে আরও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে। ডিসেম্বরের শুরুতে ফের তৈরি হতে পারে নতুন নিম্নচাপ।
5
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে বাংলার সব জেলায় শীতের আমেজ খানিকটা কমবে। চড়বে তাপমাত্রার পারদ।
6
6
চলতি সপ্তাহান্তে বাংলায় সব জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে হালকা শীতের আমেজ আপাতত উধাও হবে বাংলাজুড়ে।