দোলে বাংলার আবহাওয়ায় হঠাৎ বদল। একধাক্কায় পাঁচ ডিগ্রি কমল তাপমাত্রার পারদ। সেই সঙ্গে চলতি সপ্তাহেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মার্চের শুরুতে আপাতত স্বস্তির আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম ছিল।
3
8
গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) থাকতে ৩২ ডিগ্রির আশপাশে।
4
8
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে অস্বস্তি অনুভূত হলেও, আগামী সাতদিনে কোনও জেলাতেই তাপমাত্রার আর বিশেষ পরিবর্তন হবে না। দোলেও দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
5
8
আগামী ছ'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহান্তে ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
8
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
আজ মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
8
8
রবিবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।