চলতি সপ্তাহান্তেও বৃষ্টি থেকে রেহাই নেই। নিম্নচাপ সরলেও, আজও ঝড়বৃষ্টির সতর্কতা গোটা বাংলায়। আজ সকাল থেকেও একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। জারি রয়েছে সতর্কতা।
2
7
আজ সকাল ৭টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
7
দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
7
আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের পর জেলায় জেলায় আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
7
আগামিকাল, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মঙ্গলবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।