অক্টোবরের শেষে এসে ফের আবহাওয়ার ভোলবদল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ আগামী দিনে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে- এমন আশঙ্কায় বুক ধুকপুক করছে বঙ্গবাসীর। তবে স্বস্তি, শনিবারে কলকাতা সহ রাজ্যের কোথাওই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক ও মনোরম আবহাওয়াই বজায় থাকবে।
2
9
শনিবার কলকাতায় বৃষ্টির কোনও আশঙ্কা নেই বললেই চলে। শহরের আকাশে হালকা মেঘের দেখা মিললেও আবহাওয়া মূলত ভালোই থাকবে।
3
9
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে।
4
9
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই প্রায় বৃষ্টিহীন। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা- সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
5
9
পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা বড় ফারাক হবে না, বড়জোর দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে পারদ।
6
9
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদায় শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাই মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়া পর্যটকদের ভোগান্তিতে পড়তে হবে না, বরং ঝকঝকে আবহাওয়া থাকবে।
7
9
হাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবারই দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শনিবারই সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এরপর ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
8
9
আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, এই সম্ভাব্য ঘূর্ণিঝড় উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। তবে এর প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
9
এরপর ২৮ ও ২৯ অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।