আইআইটি পড়ুয়া। বছরে প্রায় ৫০০,০০০ ডলার (প্রায় ৪.৩৯ কোটি টাকা) আয়। সেই যুবক দীপাবলির রাতে যা করে বসলেন, তুমুল চর্চা চতুর্দিকে।
2
7
২৫ বছর বয়সী আইআইটি-মুম্বই স্নাতক সান ফ্রান্সিসকো থেকে দিল্লি ফেরার একটি বিমানে উঠেছিলেন। লক্ষ্য ছিল উৎসবের মরসুমে ঘরে ফেরা। কিন্তু ঘরে ফেরার পথেই করে বসলেন অদ্ভুত কাজ।
3
7
জানা গিয়েছে, ওই যুবক, অতিরিক্ত মদ্যপান করেছিলেন। ভ্যানশিব টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এবং সিইও গৌরব ক্ষেত্রপাল ১৮ অক্টোবরের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
4
7
ঘটনার বিবরণ দিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমার SFO-দিল্লি ফ্লাইটে, আমার পাশে বসেছিলেন ২৫ বছর বয়সী এক ভারতীয় যুবক। তিনি IIT-মুম্বই থেকে পড়াশোনা করেছেন।‘
5
7
বে এরিয়ার একটি এআই স্টার্টআপে বাৎসরিক কোটি কোটি টাকার চাকরি করেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ১৬ ঘন্টার বিমান যাত্রায় ওই যুবক ১১ বোতল বিয়ার পান করেন। বিমানে তাঁকে তিনটির বেশি বিয়ার বোতল দিতে না চাওয়ায়, আশেপাশের যাত্রীদের অনুরোধ করেন তাঁর জন্য বিয়ার আনতে।
6
7
জানা গিয়েছে, কয়েক ঘন্টা মদ্যপানের পর ওই যুবক অজ্ঞান হয়ে যান। প্রস্রাব করে ফেলন বিমানেই। পরিস্থিতি বিচারে তাঁর পাশে বসে থাকা যাত্রীদের অন্য আসনে সরে যেতে হয়েছিল বলেও জানা গিয়েছে ওই পোস্টে।
7
7
গৌরব ক্ষেত্রপাল পোস্টে একটি প্রশ্নও তুলেছেন। তাঁর প্রশ্ন, বিপুল অঙ্কের বেতনের চাকরি। তারপরেও যুবক যেভাবে বিনামূল্যের বিয়ারের জন্য আনচান করছিলেন, সকলের সামনে টানা মদ্যপানে যে অপ্রস্তুতকর পরিস্থিতি তৈরি করেছেন, তাতে ভারতীয়দের মাথা হেঁট হয়েছে। এই কাজ কবে যে ভারতীয়রা বন্ধ করবে? গৌরবের প্রশ্ন সেটাই।