জ্বালানি সঙ্কট ক্রমশ মাথাচাড়া দিচ্ছে দেশজুড়ে। কেন্দ্র দেশবাসীকে উৎসাহিত করছে বিকল্প শক্তি ব্যবহারে।
2
9
দেশ ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির। এবার এই গাড়ি কিনলেই বিপুল টাকা ছাড় মিলবে সরকারের তরফ থেকে।
3
9
কোনও মহিলা যদি বৈদ্যুতিক গাড়ি কেনেন তাহলে তাঁকে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে বিহার সরকার।
4
9
সম্রাট চৌধুরীর সরকার লক্ষ্য স্থির করেছে যে ২০৩০ সালের মধ্যে রাজ্যের ৩০ শতাংশ গাড়ি যেন ইলেকট্রক হয়। এই লক্ষ্য পূরণে এবং নারীক্ষমতায়নে জোর দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে বিহার সরকার।
5
9
রাজ্যের মহিলারা বৈদ্যুতিক গাড়ি কিনলে এক লক্ষ টাকা, ব্যাটারিচালিত স্কুটি বা বাইক কিনলে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
6
9
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, সাধারণ শ্রেণীর ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ ১০ হাজার টাকা এবং তফশিলি জাতি এবং জনজাতি ১২ হাজার টাকা ছাড় পাবে।
7
9
তিন চাকার বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ছাড়ের পরিমাণ ৫০ হাজার টাকা। তফশিলি জাতি এবং জনজাতির জন্য ছাড় ৬০ হাজার টাকা।
8
9
রাজ্য সরকারের তরফ থেকে কর ছাড়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়াও ইভি চার্জিং স্টেশন স্থাপনেও বিশেষ ছাড় মিলবে।
9
9
ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কমার্শিয়াল গাড়ির রেজিস্ট্রেশনের পরই যেমন এই আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলারা যদি নন-কমার্শিয়াল গাড়িও কেনেন, তারাও এই সহায়তা পাবেন। দুই চাকার গাড়ি কিনলে মহিলা ও পুরুষ উভয় উপভোক্তাই সাহায্য পাবেন।