বিকেলের স্ন্যাকসে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছে? মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলুন এগ ললিপপ
নিজস্ব সংবাদদাতা
১২ জুলাই ২০২৬ ১৫ : ৪৮
শেয়ার করুন
1
10
বিকেলে চায়ের সঙ্গে একটু তেলেভাজা বা বাচ্চাদের স্ন্যাকসে কি দেবেন ভেবে ভেবে নাজেহাল? ঝটপট দেখে নিন ডিমের এই রেসিপিটা। মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে মুখরোচক জলখাবার।
2
10
এগ ললিপপ তৈরি করতে লাগবে ডিম: ৪-৫টি (সেদ্ধ করা), আলু: ২টো (সেদ্ধ), পেঁয়াজ কুচি: ১টি বড় (মিহি করে কাটা), আদা-রসুন বাটা: ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি: ঝাল অনুযায়ী, ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ।
3
10
এছাড়াও লাগবে গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ, কর্নফ্লাওয়ার: ২-৩ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো: পরিমাণমতো, নুন: স্বাদমতো, তেল, আইসক্রিম কাঠি বা টুথপিক।
4
10
প্রথমে ডিমগুলো ভাল করে সেদ্ধ করে নিন। খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দুই টুকরো করে কেটে নিন।
5
10
একটি পাত্রে সেদ্ধ আলু মাখা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা এবং পরিমাণমতো নুন দিয়ে ভাল করে মাখিয়ে নিন। সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে মিশ্রণটি আঠালো হবে।
6
10
এবার হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিন। আলুর মিশ্রণ থেকে কিছুটা নিয়ে চ্যাপ্টা করে নিন। এর মাঝখানে একটি ডিমের টুকরো রেখে ভাল করে ঢেকে দিন, যাতে ললিপপের মতো গোল বা লম্বাটে আকার হয়।
7
10
একটা ছোট বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার ও জল দিয়ে পাতলা গোলা তৈরি করুন। এবার প্রতিটি এগ ললিপপ প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিন, তারপর বিস্কুটের গুঁড়োর বা ব্রেডক্রাম্ব মধ্যে ভাল করে গড়িয়ে নিন।
8
10
কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে ললিপপগুলো লালচে ও মুচমুচে করে ভেজে নিন।
9
10
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। এবার প্রতিটি ললিপপের নিচে একটি করে আইসক্রিম কাঠি বা টুথপিক গেঁথে দিন। গরম গরম টমেটো সস বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন এই এগ ললিপপ।
10
10
সাধারণ বিস্কুটের গুঁড়োর বদলে আপনি টোস্ট বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন, এতে খেতে আরও বেশি মচমচে হয়।