বর্ষা আসতেই বাঙালির রসনা বিলাসে ইলিশের টান। সামনেই জামাইষষ্ঠী। তাই বাজারে ইলিশের খোঁজে ভিড় বাড়ছে। কিন্তু সাধের ইলিশ কিনতে গিয়ে ঠকে ফিরছেন না তো?
2
11
জানা গিয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ইলিশের আড়ালে বাজারে রমরমিয়ে চালাচ্ছে ‘নকল ইলিশ’। চন্দনা, সার্ডিন বা খয়রা মাছকেই ইলিশ বলে গছিয়ে দেওয়া হচ্ছে খদ্দেরকে।
ইলিশ মাছের শরীর ওপর এবং নিচে অর্থাৎ পিঠ ও পেটের দিকে সমানভাবে ফোলা হয়।
5
11
খয়রা মাছের ক্ষেত্রে দেখা যায় পিঠের তুলনায় পেটের দিকটা বেশি ফোলা। মাছটি সার্বিকভাবে বেশ পাতলা হয়। অন্যদিকে সার্ডিন মাছ লম্বায় ছোট এবং এর পিঠের চেয়ে পেট অনেক বেশি চ্যাপ্টা ও মোটা হয়।
6
11
বাজারের ভিড়ে চোখ দেখলেই কিন্তু চোর ধরা পড়ে। খাঁটি ইলিশের চোখের মণি আকারে তুলনামূলক ছোট হয়।
7
11
সার্ডিন, খয়রা বা চন্দনার চোখ ইলিশের তুলনায় অনেক বড় ও স্পষ্ট।
8
11
চন্দনার নীচের চোয়াল উপরের চেয়ে বড় হয় এবং মাথার সামনের দিকটা অনেকটা বেশি ভোঁতা।
9
11
চন্দনা মাছের পেটের কাছে বা বুকের দিকের কাঁটা ৩০টির কম থাকে। ইলিশের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আলাদা।
10
11
হাজার হোক, আসল ইলিশের স্বাদ কি আর অন্য মাছে মেলে? খয়রা বা সার্ডিন মূলত সামুদ্রিক মাছ হওয়ায় এতে আষ্টে গন্ধ প্রকট। রান্নার সময় তো বটেই, কাঁচা অবস্থায় নাকে ঠেকালেই বোঝা যায় সেই গন্ধ।
11
11
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ইলিশ আসার পথে কাঁটাতার ও আইনি গেরো থাকায় এখন মূলত দিঘা বা কোলাঘাটের ইলিশই ভরসা। তাই বাজারে গিয়ে হুবহু দেখতে চন্দনা বা খয়রা মাছকে কম দামে পেয়ে থলেতে পোরার আগে চোখের মাপ আর শরীরের গঠন একবার ঝালিয়ে নিন। জামাইষষ্ঠীর থালায় যেন ‘নকল’ ইলিশের 'বিস্বাদ' আনন্দ মাটি না করে।