অপ্রত্যাশিত আর্থিক লাভ, চাকরিতে মিলবে বড় সুখবর! শনিবার সৌভাগ্যের চূড়ায় থাকবে এই ৫ রাশি, তালিকায় আছেন আপনি?
নিজস্ব সংবাদদাতা
৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ৩০
শেয়ার করুন
1
13
শনিবার, ৫ সেপ্টেম্বরের রাশিফল অনুযায়ী দিনটি ১২টি রাশির জন্যই নানা সুযোগ ও সতর্কবার্তা নিয়ে আসছে। কারও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা, কারও আবার অর্থ ও পারিবারিক বিষয়ে সাবধান হওয়া প্রয়োজন।
2
13
মেষ: ছোটখাটো অসাবধানতা আজ বড় সমস্যা তৈরি করতে পারে। তাই কাজের ক্ষেত্রে মনোযোগী থাকুন। ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ চুক্তি আটকে গিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবারের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে ভাগ না করাই ভাল।
3
13
বৃষ: বুদ্ধি ও বিচক্ষণতার জোরে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। তবে প্রয়োজন না থাকলে কাউকে পরামর্শ দেওয়া এড়িয়ে চলুন। কেনাকাটায় বাজেটের কথা মাথায় রাখুন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
4
13
মিথুন: ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু হবে। কোথাও ভ্রমণ বা ঘোরাঘুরির সময় এমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না।
5
13
কর্কট: একসঙ্গে একাধিক দায়িত্ব এসে পড়ায় মানসিক চাপ বাড়তে পারে। তবে অতীতের ভুল থেকে পাওয়া শিক্ষা আজ সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বাড়িতে অতিথি আসায় আনন্দের পরিবেশ তৈরি হতে পারে।
6
13
সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য দিনটি বেশ ভাল কাটতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা সাফল্যের দরজা খুলতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। পরিবারেও আনন্দের পরিবেশ থাকবে। কোনও বড় সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
7
13
কন্যা: কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে হিসেব করে সিদ্ধান্ত নিন। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা জরুরি।
8
13
তুলা: কর্মক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। তবে অযথা রাগ বা তর্কে জড়াবেন না। ব্যবসায় নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে যাচাই করে নিন।
9
13
বৃশ্চিক: পুরনো কোনও সমস্যা নতুনভাবে সামনে আসতে পারে। আবেগের বদলে বাস্তববুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানোই ভালো। আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
10
13
ধনু: পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্তিকে প্রাধান্য দিন।
11
13
মকর: মকর রাশির জাতকদের জন্য দিনটি বিশেষ শুভ। পরিশ্রমের ভাল ফল মিলতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি অনুকূল থাকবে।
12
13
কুম্ভ: নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হবে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। আয় বাড়ার সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
13
13
মীন:দিনটি মোটের উপর স্বস্তিদায়ক হতে পারে। চাকরি বা ব্যবসায় পরিশ্রমের সুফল পাবেন। পরিবারের পরিবেশ ভাল থাকবে এবং সঙ্গীর কাছ থেকেও সহযোগিতা মিলবে।