২৭ নভেম্বরের রাশিফল: শুক্রবার ভাগ্য খুলবে ৪ রাশির! চাকরি থেকে ব্যবসা, অর্থলাভের যোগ, প্রেমেও সুখবর কার?
নিজস্ব সংবাদদাতা
২৬ নভেম্বর ২০২৬ ২১ : ২৩
শেয়ার করুন
1
13
শুক্রবার, ২৭ নভেম্বর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন দিনটি ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসতে পারে। কারও কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও উন্নতির সুযোগ আসবে, কারও আবার আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রেমের সম্পর্কেও কয়েকটি রাশির জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। কোথাও পুরনো ভুল বোঝাবুঝি মিটবে, কোথাও সঙ্গীর সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা। স্বাস্থ্য, পরিবার, অর্থ ও কর্মজীবনের দিক থেকে কেমন কাটবে শুক্রবার? দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎ।
2
13
মেষ: শুক্রবার শান্ত মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে নতুন দিশা খুঁজে পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। সঙ্গীর সঙ্গে মানসিক বোঝাপড়া আরও মজবুত হবে। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
3
13
বৃষ: আবেগের বশে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল। প্রেমের সম্পর্কে পুরনো মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। চোখের সমস্যা ও মাথাব্যথা নিয়ে সতর্ক থাকুন।
4
13
মিথুন: শুক্রবার দায়িত্ব বাড়লেও দক্ষতার সঙ্গে সব সামলে নিতে পারবেন। অফিসে পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জন বাড়লেও খরচও বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভাল থাকবে।
5
13
কর্কট: কাজের সূত্রে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মোটের উপর ভাল থাকবে। তবে বিনিয়োগের আগে ভাল করে ভাবনাচিন্তা করুন। প্রেমের সম্পর্কে বুঝেশুনে কথা বলুন।
6
13
সিংহ: শুক্রবার পরিশ্রমের ফল পেতে পারেন। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে আবেগ ও ঘনিষ্ঠতা বাড়বে।
7
13
কন্যা: কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরু হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। বিনিয়োগের কথা ভাবলেও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোন। প্রেমের ক্ষেত্রে সময় অনুকূল। অবিবাহিতদের জন্যও দিনটি ভাল। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন।
8
13
তুলা: শুক্রবার কাজের চাপ ও ব্যস্ততা বাড়তে পারে। সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ করবেন না। প্রেমের সম্পর্কে খোলাখুলি কথা বলা জরুরি। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। ত্বকের সমস্যা বা অ্যালার্জি নিয়ে সতর্ক থাকুন।
9
13
বৃশ্চিক: আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে। পদোন্নতি অথবা নতুন দায়িত্ব পাওয়ার আলোচনা এগোতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভাল। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে।
10
13
ধনু: আবেগের বশে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকরিতে পরিবর্তন অথবা নতুন দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রেমের সম্পর্কে ধৈর্য ধরুন। সামান্য বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন।
11
13
মকর: শুক্রবার আত্মবিশ্বাস বাড়বে। অফিসে নতুন দায়িত্ব অথবা সুযোগ পেতে পারেন। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অতিরিক্ত উপার্জনের সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে ভাল সময় কাটবে। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। রাত জাগা এড়িয়ে চলুন।
12
13
কুম্ভ: শুক্রবার একটু সতর্ক হয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি সামলে নিতে পারবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের আগে ভাল করে যাচাই করুন। প্রেমের সম্পর্কে অহংবোধ দূরে রাখুন। নাহলে ছোট বিষয় বড় আকার নিতে পারে। পরিবারের সহযোগিতা পাবেন। পেট ও গলার সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
13
13
মীন: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরিশ্রমের প্রশংসা করতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল থাকবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করবেন না। সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি মিটবে। ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশ্রাম নিন।