ডাস্টবিন খালি করার পরও যাচ্ছে না দুর্গন্ধ? সমস্যা থেকে মুক্তি পান এই উপায়ে
নিজস্ব সংবাদদাতা
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ৪৪
শেয়ার করুন
1
6
রান্নাঘরের ডাস্টবিনে খাবারের টুকরো থেকে সবজি, ফলের খোসা ফেলা হয়। থাকে অন্যান্য জিনিসও। ফলে রোজ রোজ পরিষ্কার করা প্রয়োজন হয় এটি। কিন্তু রোজ ডাস্টবিন খালি করা, পরিষ্কার করার পরও দুর্গন্ধ থেকেই যাচ্ছে? তাহলে জেনে নিন কী করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। ছবি- সংগৃহীত
2
6
রোজ রোজ প্লাস্টিক বদল করলেই হবে না, দিন ১০ অন্তর ডাস্টবিন ভাল করে পরিষ্কার করা প্রয়োজন। সাবান দিয়ে ভাল করে ধুয়ে দিন ডাস্টবিন। এতে দুর্গন্ধ অনেকটাই কমবে। ছবি- সংগৃহীত
3
6
প্লাস্টিক রোজ রোজ বদল করুন। নইলে তাতে ফেলা খাবার বা অন্যান্য জিনিস পচে গিয়ে জল বেরোলে দুর্গন্ধ তৈরি হয়। ডাস্টবিন রোজ সম্পূর্ণ খালি করুন। ছবি- সংগৃহীত
4
6
কেবল ডাস্টবিনের ভিতর নয়, তার বাইরেও ভাল করে পরিষ্কার করুন। সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
5
6
সাবান ছাড়াও বেকিং সোডা দিয়ে ডাস্টবিন পরিষ্কার করতে পারেন। এটা দুর্গন্ধ টেনে নেয়। ছবি- সংগৃহীত
6
6
ডাস্টবিন ধোয়ার পর সঙ্গে সঙ্গেই তাতে আবার প্লাস্টিক লাগিয়ে ব্যবহার করা শুরু করবেন না। আগে ডাস্টবিন ভাল করে শুকিয়ে নেবেন। তারপর আবারও ব্যবহার শুরু করুন।ছবি- সংগৃহীত