কেবল মদ্যপানই নয়, রোজকার এই ৯ অভ্যাসেও বিরাট ক্ষতি হয় লিভারের! আপনিও এই ভুলগুলো করছেন না তো?
নিজস্ব সংবাদদাতা
২০ জুলাই ২০২৬ ১৫ : ৩৫
শেয়ার করুন
1
11
মানবদেহের অন্যতম পরিশ্রমী অঙ্গ হল লিভার। এটি রক্তকে ফিল্টার করে, ওষুধকে ভাঙতে সাহায্য করে, পুষ্টিকে সঞ্চয় করে রাখে, কোলেস্টরেলকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয় চর্বি গলাতে সাহায্য করে এবং ক্ষতিকর পদার্থকে সরায়। ছবি- সংগৃহীত
2
11
এই লিভারের ক্ষতি কিন্তু নিশ্চুপে ঘটে চলে। অনেকে ভাবেন বুঝি কেবল মদ্যপান করলেই লিভারের ক্ষতি হয়। কিন্তু না, আদতে রোজকার এই ৯ অভ্যাসও বিস্তর ক্ষতি করে। ছবি- সংগৃহীত
3
11
অনেকেই চিনি খান না, কিন্তু তার পরিবর্তে যা খান সেটা বিস্তর ক্ষতি করে লিভারের। যেমন মিষ্টি পানীয়, ফ্রুট জুস, ফ্লেভার্ড দই, সস , ইত্যাদি। গ্লুকোজ শরীরের প্রতিটি কোষ ব্যবহার করে। কিন্তু ফ্রুক্টোস কেবল লিভারের দ্বারাই প্রসেস করা হয়। যখন এটির পরিমাণ বাড়ে তখন সেটা চর্বিতে পরিণত হয়। এবং শেষ পর্যন্ত মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়েটয়িক লিভার ডিজিজে পরিণত হয়। ছবি- সংগৃহীত
4
11
পেইনকিলার অনেক সময় লিভারের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। ধরা যাক মাথা ব্যথার ওষুধের সঙ্গে ঠান্ডা লাগা, জ্বরের ওষুধ খেলেন। আর এই তিনটিতেই অ্যাসিটেমিনোফেন থাকে, যা একসঙ্গে বেশি মাত্রায় শরীরে গেলে লিভারের ক্ষতি হয়। ছবি- সংগৃহীত
5
11
হার্বাল প্রোডাক্ট অনেক সময় ক্ষতি করে। এতে থাকা কাভা বা কমফ্রে লিভারের বিস্তর ক্ষতি করে। ছবি- সংগৃহীত
6
11
পর্যাপ্ত ঘুম না হলে লিভারের সমস্যা দেখা দেবে। রোজ রোজ যদি কম ঘুমান, দিন রাতের ঘুমের সাইকেল যদি ঘেঁটে যায় তাহলে লিভারের ক্ষতি হবেই। ছবি- সংগৃহীত
7
11
অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ খেলে লিভারের ক্ষতি হয়, কারণে এটি লিভারে গিয়ে জমা হতে থাকে। এতে প্রদাহ বাড়তে পারে। ছবি- সংগৃহীত
8
11
ফিনাইল বা ঘর পরিষ্কার করার অন্যান্য জিনিস থেকেও কিন্তু লিভারের ক্ষতি হয়। অনেকে ভাবেন এই ক্ষতিকর রাসায়নিকের গন্ধ থেকে লাংসের ক্ষতি হয় কেবল। কিন্তু সেটা নয়। ছবি- সংগৃহীত
9
11
আপনি নিজে ধূমপান করেন না, কিন্তু আশেপাশে থাকা অনেকেই ধূমপান করেন, সেই ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করলে অজান্তেই আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। ছবি- সংগৃহীত
10
11
কিছু কিছু প্রসেস করা খাবারে ট্রান্স ফ্যাট থাকে। এছাড়া হাইড্রোজেনেটেড অয়েল থাকে। এই আর্টিফিশিয়াল অয়েল লিভারের জন্য খুবই ক্ষতিকর। ছবি- সংগৃহীত
11
11
পর্যাপ্ত পরিমাণে জল না খেলেও লিভারের ক্ষতি হয়। জল শরীর থেকে টক্সিন দূর করে। রক্ত চলাচল স্বাভাবিক রাখে, হাইড্রেটেড থাকতে সাহায্য করে। কিন্তু জল কম খাওয়ার কারণে যখন এই কাজগুলোয় ব্যাঘাত ঘটে, তখনই সমস্যা হয়।ছবি- সংগৃহীত