ইউসেফ এজেজারি কলকাতায় পা রাখার আগে তাঁর ঘনিষ্ঠজনরা বলছিলেন, সব ঠিকঠাক থাকলে ইউসেফ প্রচুর গোল করবেন। সেটাই হয়েছে আইএসএলে। গোল্ডেন বুট পেয়েছিলেন এজেজারি।
2
8
সূত্রের খবর ইস্টবেঙ্গলের সঙ্গে কথা হচ্ছে উগান্ডার এক স্ট্রাইকারের। উগান্ডা জাতীয় দলের স্ট্রাইকার তিনি। উগান্ডা প্রিমিয়ার লিগে ২ বারের সর্বোচ্চ স্কোরার তিনি।
3
8
এর আগে উগান্ডা জাতীয় দলের ফুটবলার খালিদ আউচো খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। পরে তিনি চার্চিল ব্রাদার্সের হয়েও খেলেন।
4
8
সব ঠিক থাকলে এবার আরও একজন উগান্ডার তারকা ফুটবলারকে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের হয়ে।
5
8
উগান্ডার এই তারকাকে নিয়ে একসময়ে আগ্রহ দেখিয়েছিল কেরল ব্লাস্টার্স।
6
8
মিশরের একটি ক্লাবের প্রস্তাব উপেক্ষা করেছেন উগান্ডা জাতীয় দলের এই স্ট্রাইকার।
7
8
ইস্টবেঙ্গলের সঙ্গে এখনও তাঁর চূড়ান্ত কথাবার্তা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
8
8
অস্ট্রেলিয়ান উইঙ্গারের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা কেবল বাকি।