এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের জন্য বড় খবর। এইচডিএফসি গ্রাহকদের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১লা এপ্রিল থেকে যা কার্যকর হবে। ইউপিআই-ভিত্তিক নগদ উত্তোলন শীঘ্রই গ্রাহকদের মাসিক বিনামূল্যের এটিএম লেনদেনের সীমার অংশ হিসেবে গণনা করা হবে, যার পরে স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ ইউপিআই নগদ উত্তোলন আর আলাদাভাবে বিবেচনা করা হবে না এবং পরিবর্তে প্রতি মাসে অনুমোদিত বিনামূল্যে লেনদেনের সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
2
5
ইউপিআই নগদ উত্তোলন যদি মাসিক বিনামূল্যের সীমা অতিক্রম করা হয়, তাহলে একটি ফি নেওয়া হবে। এক্ষেত্রে ২৩ টাকা + কর প্রযোজ্য হবে।
3
5
বর্তমানে, সঞ্চয় এবং বেতন অ্যাকাউন্টের জন্য, এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম-গুলোতে পাঁচটি উত্তোলন লেনদেন বিনামূল্যে হয়। এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম-এর বাইরে, বিনামূল্যে সীমা শীর্ষ-৬ শহরের জন্য তিনটি লেনদেন, এছাড়া অন্য়ান্য শহরগুলোর জন্য পাঁচটি লেনদেন প্রযোজ্য আছে।
4
5
এটিএম থেকে টাকা কীভাবে তুলতে হয়, তা অনেকেই জানেন। ইউপিআই-সক্ষম এটিএম উত্তোলনের নিয়ম সামান্য আলাদা। ইউপিআই-সক্ষম এটিএম উত্তোলন গ্রাহকদের সমর্থিত মেশিনে একটি কিউআর কোড স্ক্যান করে এবং একটি ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন অনুমোদন করে ডেবিট কার্ড ব্যবহার না করেই নগদ উত্তোলনের সুযোগ দেয়। কার্ডলেস নগদ অ্যাক্সেস সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসাবে এই সুবিধাটি ধীরে ধীরে সমস্ত ব্যাঙ্কগুলিতে চালু করা হয়েছে।
5
5
দেশে এই ব্যাঙ্কের প্রায় ২১,০০০ থেকে ২১,৪০০ এটিএম রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেই পরিষেবা ব্যবহার করে থাকেন।