গুরু পূর্ণিমার রাতেই হবে মনোবাঞ্ছা পূরণ! ২৯ জুলাই করুন এই সহজ টোটকা
নিজস্ব সংবাদদাতা
২৮ জুলাই ২০২৬ ১৩ : ৫৫
শেয়ার করুন
1
5
২৯ জুলাই পূরণ হবে আপনার সমস্ত মনস্কামনা। এদিন ইউনিভার্সে ইতিবাচক শক্তির দারুণ প্রবাহ দেখা যাবে। দূর হবে আপনার সমস্ত কষ্ট, সমস্যা। ছবি- সংগৃহীত
2
5
কেন এই রাত এত বিশেষ? আষাঢ় মাসের পূর্ণিমা এদিন। একই সঙ্গে গুরু পূর্ণিমাও বটে। আর এই রাতকে আরও বিশেষ বানিয়েছে গুরু এবং সূর্যের অবস্থান। এই দুই গ্রহই পুষ্য নক্ষত্র এবং কর্কট রাশিতে অবস্থান করছে বর্তমানে। আর কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। ফলে এদিন তিন গ্রহের আশীর্বাদ পাওয়া যাবে। ছবি- সংগৃহীত
3
5
মনের ইচ্ছে পূরণ করার জন্য কী করবেন? ২৯ জুলাই রাতে বাড়ির ছাদ বা বারান্দায় চলে যান। চাঁদের দিকে মুখ করে হাত জোড় করে দাঁড়ান। এই বৃষ্টির সময় যদি চাঁদ মেঘে ঢাকা থাকে তাহলে পূর্ব বা উত্তর দিকে মুখ করে দাঁড়ান। ছবি- সংগৃহীত
4
5
আর কিছু বলতে বা করতে হবে না। ইউনিভার্স আগে থেকেই জানে আপনি কী চান। আপনার মনের কথা মনেই থাকবে। স্রেফ এদিন চাঁদকে দেখে হাত জড়ো করে প্রণাম জানালেই মনের ইচ্ছে পূরণ হবে। ইউনিভার্সের ইতিবাচক শক্তি আপনার মধ্যে আসবে। ছবি- সংগৃহীত
5
5
এই সামান্য টোটকা করলে সমস্ত সমস্যা, কষ্ট, বিপদ দূর হবে। তবে এই টোটকা সম্পূর্ণ মন এবং বিশ্বাস নিয়ে করবেন যে ইউনিভার্স আপনার উপর কৃপা করবে, আশীর্বাদ পাবেন, কষ্ট দূর হয়ে মনের ইচ্ছে পূরণ হবে।ছবি- সংগৃহীত