সাবধান! ১১ সেপ্টম্বর পর্যন্ত চরম বিপদে ৩ রাশি, গ্রহণ যোগে ছারখার হবে কাদের জীবন?
নিজস্ব সংবাদদাতা
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ৫০
শেয়ার করুন
1
12
জ্যোতিষশাস্ত্রে কেতু ও চন্দ্রের মিলনকে শুভ বলে মনে করা হয় না।
2
12
বিশ্বাস করা হয় যে, দুই গ্রহের এই অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে এবং ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
3
12
কেতু ও চন্দ্রের এই মিলনের ফলে 'গ্রহণ যোগ' গঠিত হয়, যার প্রভাব নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।
4
12
জ্যোতিষীদের মতে, আজ ৯ সেপ্টেম্বর বিকেল ৩টে ১৪ মিনিটে চাঁদ সিংহ রাশিতে প্রবেশ করবে।
5
12
কেতু ইতিমধ্যেই সিংহ রাশিতে অবস্থান করছে। ফলে এই দুটি গ্রহের মিলনে একটি 'গ্রহণ যোগ' (গ্রহণের মতো বিন্যাস) তৈরি হবে, যার প্রভাব ১১ই সেপ্টেম্বর পর্যন্ত দেখা হতে পারে।
6
12
এই সময়ে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা তাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন।
7
12
অসাবধানতার কারণে অনেক কাজ ব্যাহত হতে পারে এবং অতীতের কোনও বিষয় বা সমস্যার ভার মনের ওপর চেপে থাকতে পারে।
8
12
তাহলে দেখে নেওয়া যাক গ্রহণ যোগের প্রভাব কোন কোন রাশির ওপর পড়বে।
9
12
মেষ: এই সময় নতুন কোনও কাজ শুরু করার আগে ভালভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। পুরনো কোনও বিষয় নিয়ে ফের বিতর্ক তৈরি হতে পারে। ফলে মানসিক অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। কোনও লাভ পেতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে।
10
12
তুলা: তুলা রাশির জাতকদের জন্যও সময়টা খুব একটা সহজ নয়। নতুন কারও সঙ্গে পরিচয় হলে দ্রুত বিশ্বাস না করাই ভাল। কাজের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। প্রত্যাশামতো ফল না পাওয়ায় হতাশা তৈরি হতে পারে।
11
12
মীন: এই সময় ভাগ্যের প্রত্যাশিত সহযোগিতা নাও মিলতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগ কিংবা আর্থিক বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালভাবে যাচাই করে নেওয়া জরুরি। আবেগের বশে নেওয়া আর্থিক সিদ্ধান্ত পরে সমস্যা তৈরি করতে পারে।
12
12
তবে এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ পূর্বাভাস। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর না করাই ভাল।