ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় এখনও শীতের রপেশ রয়ে গিয়েছে। সকালে কনকনে ঠান্ডা আর সন্ধ্যার পর শিরশিরানি, সব মিলিয়ে শীতের আমেজ এখনও উপভোগ করছেন রাজ্যবাসী। তবে এই সুখ আর খুব বেশিদিন স্থায়ী হবে না, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
2
5
দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ, দক্ষিণবঙ্গ থেকে এবার শীতের বিদায় পালা শুরু। বিশেষ করে আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ 'ভ্যালেন্টাইনস ডে'র দিন থেকেই তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।
3
5
আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬) কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মহানগরে।
4
5
জেলায় জেলায় বর্তমান পরিস্থিতি: গতকাল অর্থাৎ রবিবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয়েছে। যদিও আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে উষ্ণতা বাড়বে। আগামী এক সপ্তাহে বিভিন্ন জেলার গড় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে।
5
5
উত্তরবঙ্গের ছবিটা আলাদা: দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন। শীত সেখানে আরও কিছুদিন ‘অতিথি’ হয়ে রয়ে যাবে। দার্জিলিঙের তাপমাত্রা গতকাল নেমে গিয়েছিল ৩ ডিগ্রির আশেপাশে। কালিম্পঙেও গতকাল ছিল হাড়কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত আগামী কয়েকদিন ঠান্ডার দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।