২০ এপ্রিল ২০২৬-এর বাজার দর অনুযায়ী সোনা ও রুপোর বাজারে বড়সড় আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর আজ দাম কিছুটা স্থিতিশীল হলেও সোনার চড়া দরে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।
2
6
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ১৫,৫২৯ টাকা এবং গয়না সোনা বা ২২ ক্যারাটের দাম ১৪,২৩৫ টাকা।
3
6
অন্যদিকে, জাতীয় রাজধানী দিল্লিতে সোনার দাম কলকাতার তুলনায় সামান্য বেশি। সেখানে ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ১৫,৫৪৪ টাকায় এবং ২২ ক্যারাট সোনার দর ১৪,২৫০ টাকা।
4
6
দক্ষিণ ভারতের শহরগুলোতেও সোনার চাহিদা তুঙ্গে। চেন্নাইয়ে আজ ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ১৫,৬০০ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৪,৩০০ টাকা।
5
6
বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে সোনার দাম হুবহু কলকাতার সমান, অর্থাৎ ২৪ ক্যারাট ১৫,৫২৯ টাকা ও ২২ ক্যারাট ১৪,২৩৫ টাকা।
6
6
আমেদাবাদে আজ ২৪ ক্যারাট সোনা ১৫,৫৩৪ টাকায় এবং চণ্ডীগড়ে ১৫,৫৪৪ টাকায় বিক্রি হচ্ছে।