গত কয়েকদিন ধরেই একটানা পড়ছিল সোনার দাম। ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, ডলার আরও শক্তিশালী হওয়া, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা, আমেরাকিরা ইরানের সঙ্গে আলোচনা ইত্যাদি কারণে সোনার দামে তীব্র পতন লক্ষ করা গিয়েছেলি। গত ছ’দিন ধরে সেই ধারা বজায় ছিল। কিন্তু শনিবার সামান্য পরিবর্তন এসেছে। অবশেষে খানিকটা বাড়ল সোনার দাম। আজ কলকাতায় দাম কত হলুদ ধাতুর?
2
7
আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,৬৬০ টাকা। অর্থাৎ এক ভরি (১০ গ্রাম) ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,৬০০ টাকা। শুক্রবারের চেয়ে ২৮৯০ টাকা বৃদ্ধি। গতকাল দাম ছিল ১,৫৩,৭১০ টাকা।
3
7
২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৪,৩৫৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ১,৪৩,৫৫০ টাকা। শুক্রবারের চেয়ে ২৬৫০ টাকা বৃদ্ধি। ১৮ ক্যারেট সোনার (যা ৯৯৯ সোনা নামেও পরিচিত) দাম প্রতি গ্রাম ১১,৭৪৫ টাকা। ১০ গ্রামের দাম ১,১৭,৪৫০ টাকা। শুক্রবারের তুলনায় বেড়েছে ২১৭০ টাকা।
4
7
দেশের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,৮৬০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৪১,০৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১৫,৪৩০ টাকা।
5
7
কলকাতার মতোই মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,৬০০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৪৩,৫৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১৭,৪৫০ টাকা।
6
7
শনিবার মার্কিন সোনা ও রুপার দাম আরও কমেছে,। প্রযুক্তি শেয়ারের বিশ্বব্যাপী দরপতন এবং শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এই সপ্তাহের শুরুতে স্বল্প সময়ের জন্য ধাতুগুলোর দাম বাড়লেও তারপর থেকে পতন অব্যাহত থেকেছে।
7
7
বৃহস্পতিবার প্রায় ৪ শতাংশ পতনের পর, স্পট সোনার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৩৫.৯৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ২.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৫২.৪০ ডলারে নেমে এসেছে।