মার্কিন-ইরান যুদ্ধের অবস্থা, তেলের দাম, মুদ্রাস্ফীতির চাপ এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সম্ভাব্য পদক্ষেপ সংক্রান্ত খবরের প্রভাবে অদূর ভবিষ্যতে সোনা ও রুপোর দাম অস্থির থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
2
12
বিশ্লেষকরা আশা করছেন, এই সপ্তাহে মূল্যবান ধাতুগুলির দাম সংশোধিত হতে পারে। কারণ বিনিয়োগকারীরা পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান অর্থনৈতিক সূচকগুলির দিকে তাকিয়ে আছেন।
3
12
চলতি মাসে এখন পর্যন্ত বুলিয়নের দাম ১৩ শতাংশের বেশি কমেছে। যা ২০০৮ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় মাসিক পতন।
4
12
শক্তিশালী ডলার এবং এই বছর মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা কমে যাওয়াই এই পতনের মূল কারণ। তবে, এই ত্রৈমাসিকে দাম এখনও প্রায় ৫ শতাংশ বেশি রয়েছে।
5
12
দিনের শুরুতেই ইঙ্গিত মিলেছিল, মঙ্গলবার সন্ধ্যায় ফের বাড়ল সোনার দাম। আসুন দেখে নেওয়া যাক কলকাতায় এবং দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতে সোনার দর কত?
6
12
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯৫১ টাকা (১২৫ টাকা বৃদ্ধি), ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৩,৭০৫ টাকা (১১৫ টাকা বৃদ্ধি) এবং ১৮ ক্যারাটের দাম ১১,২১৩ টাকা (৯৪ টাকা বৃদ্ধি)।
7
12
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯৬৬ টাকা (১২৫ টাকা বৃদ্ধি), ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৩,৭২০ টাকা (১১৫ টাকা বৃদ্ধি) এবং ১৮ ক্যারাটের দাম ১১,২২৮ টাকা (৯৪ টাকা বৃদ্ধি)।
8
12
মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯৫১ টাকা (১২৫ টাকা বৃদ্ধি), ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৩,৭০৫ টাকা (১১৫ টাকা বৃদ্ধি) এবং ১৮ ক্যারাটের দাম ১১,২১৩ টাকা (৯৪ টাকা বৃদ্ধি)।
9
12
বেঙ্গালুরুতে কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯৫১ টাকা (১২৫ টাকা বৃদ্ধি), ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৩,৭০৫ টাকা (১১৫ টাকা বৃদ্ধি) এবং ১৮ ক্যারাটের দাম ১১,২১৩ টাকা (৯৪ টাকা বৃদ্ধি)।
10
12
চেন্নাইতে হয়েছে ঠিক উল্টো। দক্ষিণের এই শহরে দাম কমেছে সোনার। চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯১৩ টাকা (১০৯ টাকা কমেছে), ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৩,৬৭০ টাকা (১০০ টাকা কমেছে) এবং ১৮ ক্যারাটের দাম ১১,৪৬০ টাকা (৩০০ টাকা কমেছে)।
11
12
মার্চ মাসে এ পর্যন্ত প্রায় সোনার দরে প্রায় ১৫ শতাংশ পতনের হয়েছে। দাম পুনরুদ্ধারের ধারা বজায় রেখে মঙ্গলবার বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
12
12
দুর্বল ডলার এবং বন্ডের সুদের হার হ্রাসের কারণে সোনা ও রুপোর দাম বেড়েছে। তা সত্ত্বেও, মূল্যবান ধাতুগুলি গত ১৭ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতনের দিকে এগোচ্ছে।