২০১৪ সাল থেকে ২০২৬ সাল- এই ১২ বছরে সোনার দামের গ্রাফ কেবল উপরের দিকেই ওঠেনি, বরং সাধারণ মানুষের বিনিয়োগের সংজ্ঞাই বদলে দিয়েছে। এই এক দশকের 'সোনার ম্যাজিক' এক নজরে দেখে নেওয়া যাক৷
2
9
২০১৪ সালে ১০ গ্রাম সোনার দাম ঘোরাফেরা করত ২৬ থেকে ২৮ হাজার টাকার আশেপাশে। এক দশকের ব্যবধানে ২০২৬ সালে সেই সোনা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। দাম পৌঁছেছে লক্ষাধিক টাকার ঘরে।
3
9
শেয়ার বাজারের অস্থিরতা বা যুদ্ধের আবহে যখনই অর্থনীতি টলমল করেছে, তখনই মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে সোনা। গত ১০ বছরে সোনা প্রমাণ করেছে, মুদ্রাস্ফীতির বাজারে এর চেয়ে নিরাপদ 'রক্ষাকবচ' আর দ্বিতীয়টি নেই।
4
9
২০১৪ সালে সোনা কেনা মানেই ছিল গয়নার দোকানে যাওয়া। ২০২৬-এর চিত্রটা আলাদা। এখন হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই ডিজিটাল গোল্ড বা ইটিএফ-এ বিনিয়োগ করছেন তরুণ প্রজন্ম। সিন্দুকে সোনা রাখার ঝুঁকি এখন অতীত।
5
9
সরকারি গোল্ড বন্ড বা এসজিবি গত এক দশকে গেম-চেঞ্জার হয়ে উঠেছে। সোনার দাম বাড়ার লাভের পাশাপাশি উপরি পাওনা হিসেবে বার্ষিক সুদ-বিনিয়োগের এই নতুন দিশা এক দশক আগে কল্পনা করাও কঠিন ছিল।
6
9
এক সময় সোনার বিশুদ্ধতা নিয়ে ক্রেতাদের মনে দন্দ্ব থাকত। এখন HUID ও বাধ্যতামূলক হলমার্কিং সেই দুশ্চিন্তা ঘুচিয়ে দিয়েছে। গয়নার গায়ে থাকা ইউনিক কোড এখন ক্রেতার ভরসা।
7
9
গত দশ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা- প্রতিটি আন্তর্জাতিক সংকট সোনার পালে হাওয়া দিয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা বাড়লেই বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনার দিকে ঝুঁকেছেন।
8
9
বাঙালির কাছে সোনা মানেই আর শুধু মেয়ের বিয়ের গয়না নয়। ২০২৬-এ দাঁড়িয়ে সোনা এখন একটি শক্তিশালী ‘অ্যাসেট’। লাভের অংক বুঝে মধ্যবিত্ত মানুষ এখন মাসিক সঞ্চয়ের একটি অংশ সোনায় রাখছেন।
9
9
সোনার সবচেয়ে বড় জাদু হলো এর তারল্য। ২০১৪-র তুলনায় বর্তমানে গোল্ড লোন বা সোনা বন্ধক রেখে ঋণ নেওয়া অনেক বেশি সহজলভ্য হয়েছে। ফলে যেকোনো আর্থিক সংকটে সোনা এখন তাৎক্ষণিক সমাধান।