বিশ্ব রাজনীতির অস্থিরতা আর বাজারের টালমাটাল অবস্থায় সোনার দামের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। এই আবহে মানু্ষের হুজুগে সোনা কেনা উচিত না মেপে পা ফেলা উচিত- প্রশ্ন এখন একটাই৷
2
11
সোনার দাম যেভাবে রকেটের গতিতে বাড়ছে, তাতে সাধারণ মানুষের মনে হচ্ছে এখনই না কিনলে ভবিষ্যতে তা নাগালের বাইরে চলে যাবে। এই হাতছাড়া হওয়ার ভয় থেকেই হিড়িক বাড়ছে দোকানে দোকানে।
3
11
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অক্ষয় তৃতীয়া থেকে ধনতেরাস কিংবা বিয়ের মরশুম- সোনা ছাড়া যেন অনুষ্ঠান ঠিক জমে না। পকেটে টান থাকলেও সামাজিকতা রক্ষায় হুজুগে সোনা কেনেন অনেকে।
4
11
যুদ্ধের জেরে শেয়ার বাজারে ধস নামে। লগ্নিকারীদের কাছে তখন সোনার চেয়ে বড় ‘সেফ হেভেন’ আর কিছু হয় না। অনিশ্চয়তা বাড়লে তাই সোনা কেনার ঝোঁক বাড়ে।
5
11
গয়না কেবল সঞ্চয় নয়, সামাজিক মর্যাদাও বটে। নামী বিপণীর চটকদার বিজ্ঞাপন আর নতুন নকশার হাতছানিতে অনেক সময় প্রয়োজনের চেয়েও বেশি গয়না কিনে ফেলেন ক্রেতারা।
6
11
জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে সাধারণ মানুষ মনে করছেন নগদে টাকা জমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। টাকার এই অবমূল্যায়ন রুখতে হলুদ ধাতুর ওপর ভরসা রাখছেন অনেকেই।
7
11
অনেকটা 'অন্ধ অনুকরণ'-এর মতো। আত্মীয় বা পড়শি সোনা কিনছেন দেখে অনেক সময় নিজের প্রয়োজন না থাকলেও স্রেফ হুজুগে গা ভাসিয়ে দোকানে ছোটেন মধ্যবিত্তরা।
8
11
মেকিং চার্জে বিপুল ছাড় কিংবা আকর্ষণীয় উপহারের প্রলোভনও হুজুগে গয়না কেনার নেপথ্যে কারন হয়ে দাঁড়ায় কখনও কখনও। গয়না সংস্থাগুলোর এই সুচতুর বিপণন কৌশলে 'মুগ্ধ' হয়ে মুহূর্তের সিদ্ধান্তে সোনা কেনা এখন অনায়াসে হয়ে থাকে।
9
11
কর বা আইনের কড়াকড়ি কিংবা বড় কোনও আর্থিক সংস্কারের খবরে অনেকেই চটজলদি হাতে থাকা নগদ টাকাকে সোনায় বদলে নিতে চান। এই তাড়াহুড়োও বাজারে সোনার চাহিদা বাড়িয়ে দেয়।
10
11
বিশেষজ্ঞদের মতে, হুজুগে নয়, সোনা কিনতে হবে মেপে। বাজারের চড়া দরে আবেগের বশে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী হওয়ার সম্ভাবনা থাকে।
11
11
আজ বৃহস্পতিবার মাত্র ২০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। যা ঘিরে সামান্য স্বস্তিতে মধ্যবিত্তরা এবং সোনা ব্যবসায়ীরাও।