২৪ ক্যারাট নয়, ভারতে গয়না তৈরিতে কেন ২২ ক্যারাট সোনাই বেশি ব্যবহার হয়? কেনার আগে জানুন আসল কারণ
নিজস্ব সংবাদদাতা
২৮ জুলাই ২০২৬ ১৭ : ১৭
শেয়ার করুন
1
12
ভারতে সোনা শুধু গয়না নয়, এটি আবেগ, ঐতিহ্য এবং ভবিষ্যতের সঞ্চয়েরও প্রতীক। বিয়ে, অন্নপ্রাশন, পুজো বা অন্য যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার আলাদা গুরুত্ব রয়েছে।
2
12
অনেকের মনেই একটি প্রশ্ন আসে, ২৪ ক্যারাট সোনা সবচেয়ে খাঁটি হওয়া সত্ত্বেও গয়না তৈরিতে কেন ২২ ক্যারাট সোনা ব্যবহার করা হয়? এর পিছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ।
3
12
২৪ ক্যারাট সোনা প্রায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ। অর্থাৎ এতে অন্য কোনও ধাতু প্রায় থাকে না। এই কারণেই এর দাম বেশি এবং এটি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো বলে ধরা হয়।
4
12
এক্ষেত্রে একটি বড় সমস্যা হল, খাঁটি সোনা খুবই নরম। সহজেই বাঁকতে পারে, আঁচড় পড়ে যায় বা চাপ পড়লে আকার বদলে যেতে পারে। তাই ২৪ ক্যারাট সোনা দিয়ে প্রতিদিন পরার গয়না তৈরি করলে তা দীর্ঘদিন ভাল অবস্থায় রাখা কঠিন।
5
12
অন্যদিকে, ২২ ক্যারাট সোনায় প্রায় ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি ৮.৪ শতাংশ অংশে তামা, রুপো, দস্তা বা অন্য কিছু ধাতু মেশানো হয়। এই ধাতুগুলি সোনাকে অনেক বেশি শক্ত এবং টেকসই করে তোলে। ফলে গয়না সহজে ভাঙে না, নষ্ট হয় না এবং বছরের পর বছর ব্যবহার করা যায়।
6
12
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল নকশা। আজকাল সোনার গয়নায় খুব সূক্ষ্ম কারুকাজ করা হয়। ফুল, পাতা, জালির কাজ বা আধুনিক ডিজাইনের গয়না তৈরি করতে শক্ত ধাতুর প্রয়োজন হয়।
7
12
২৪ ক্যারাট সোনা অতিরিক্ত নরম হওয়ায় এমন সূক্ষ্ম ডিজাইন ধরে রাখা কঠিন। তাই জুয়েলাররা ২২ ক্যারাট সোনাকেই বেশি গুরুত্ব দেন।
8
12
শুধু তাই নয়, হিরে, রুবি, পান্না বা অন্য মূল্যবান পাথর বসানো গয়নাতেও ২৪ ক্যারাট সোনা ব্যবহার করা হয় না। কারণ নরম সোনা পাথরকে শক্তভাবে ধরে রাখতে পারে না। ফলে পাথর খুলে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের গয়নায় সাধারণত ২২ ক্যারাট বা ১৮ ক্যারাট সোনা ব্যবহার করা হয়।
9
12
যদিও বিনিয়োগের ক্ষেত্রে ছবি আলাদা। যদি সোনা ভবিষ্যতের জন্য কিনতে চান, তাহলে ২৪ ক্যারেট সোনার বার, বিস্কুট বা কয়েন কেনাই বেশি লাভজনক বলে মনে করা হয়। কারণ এতে খাঁটি সোনার পরিমাণ সবচেয়ে বেশি থাকে।
10
12
সোনা কেনার সময় শুধু ক্যারেট দেখলেই চলবে না। গয়নায় বিআইএসহ লমার্ক আছে কিনা, সেটিও অবশ্যই দেখে নিন। হলমার্ক থাকলে সোনার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং ভবিষ্যতে বিক্রি বা বদল করার সময়ও সুবিধা পাওয়া যায়।
11
12
সবমিলিয়ে বলা যায়, ২৪ ক্যারাট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও দৈনন্দিন ব্যবহারের জন্য তা উপযুক্ত নয়। স্থায়িত্ব এবং সুন্দর নকশার কারণে ভারতে গয়না তৈরিতে ২২ ক্যারাট সোনাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
12
12
এবার থেজে গয়না কেনার সময় নিজের প্রয়োজন বুঝে সঠিক ক্যারেটের সোনা বেছে নেওয়াই সবচেয়ে শ্রেয়।