গ্লাস স্কিন বর্তমানে ট্রেন্ডি! স্কিনকেয়ার তো আছেই, সেটা ছাড়া যদি পাতে গরম গরম গ্লাসি চিকেন পড়ে তবে? নামটা শুনেই লোভ লাগছে? ভাবছেন কোনও কোরিয়ান পদ কিনা? না না, একদমই নয়। বরং খুব চেনা ও সহজ উপকরণ দিয়েই বানানো যাবে অনন্য স্বাদের চিকেনের এই পদ। জেনে নিন রেসিপি। ছবি- সংগৃহীত
সবার প্রথমে সামান্য জয়িত্রী, জায়ফল, এবং এক চামচ সাদা গোলমরিচ নিন। এগুলোকে একসঙ্গে শিলনোড়া বা মিক্সিতে গুঁড়ো করে নিন। কোনও জল দেবেন না কিন্তু। এছাড়া যে কটি ডিম রান্নায় দিতে চান সে কয়টি ডিম সেদ্ধ করে রাখুন। ছবি- সংগৃহীত
4
9
এবার মাংসের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে এবার একে এক যোগ করুন নুন, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সদ্য বানানো জয়িত্রী, জায়ফল, গোলমরিচের গুঁড়ো। ছবি- সংগৃহীত
5
9
এতে একই সঙ্গে যোগ করুন পেঁয়াজ বাটা। এবার সবটা ভাল করে মাখিয়ে নিন। তারপর এক কাপ টক দই, বাদাম বাটা, পোস্ত বাটা যোগ করে পুনরায় মাখুন। কাঠবাদাম এবং চিনে বাদাম, দুটো সমান পরিমাণে নিয়ে তারপর বাটবেন। ছবি- সংগৃহীত
6
9
সমস্ত মশলা চিকেনের সঙ্গে ভাল করে মেখে অন্তত ১-২ ঘণ্টা সরিয়ে রাখুন। মাংস ম্যারিনেট হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল এবং ঘি দিন। যদি চান তেল অ্যাভয়েড করবেন, সেটাও করতে পারেন। পুরো রান্না সেইক্ষেত্রে ঘি দিয়ে করতে পারেন। ছবি- সংগৃহীত
7
9
তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিন, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার ঢেলে দিন ম্যারিনেট করা মাংস। এবার ভাল করে কষাতে থাকুন। কোনও যোগ অ্যাড করবেন না। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যান। ছবি- সংগৃহীত
8
9
এবার এতে যোগ করুন দুটো বা যে ক'টি চান, ততগুলো সেদ্ধ করে রাখা ডিম। এক কাপ দুধ ঢেলে দিন এবার কড়াইয়ে। এইক্ষেত্রে গরুর দুধ, গুঁড়ো দুধ জলে গুলে অথবা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। দুধ যোগ করার পর আবারও ভাল করে কষাতে থাকুন। খেয়াল রাখবেন নিচ থেকে ধরে না যায় যেন। ছবি- সংগৃহীত
9
9
এবার এক চামচ চিনি দিয়ে ভাল করে নেড়ে ঢাকা দিয়ে দিন। আঁচ কমিয়ে দিন। এভাবে অন্তত ১০ মিনিট রাখুন। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। চাইলে বেরেস্তা দিতে পারেন এই সময়। সব শেষে আরও এক চামচ ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন। তারপর রুটি, নান, পরোটা বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।ছবি- সংগৃহীত