কাঁচির দুটো হ্যান্ডেল দুই সাইজের, কেন এই অদ্ভুত ফারাক জানেন?
নিজস্ব সংবাদদাতা
১৯ আগস্ট ২০২৬ ১৯ : ২২
শেয়ার করুন
1
6
কাঁচি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির অন্যতম। কিন্তু কখনও কি ভাল করে খেয়াল করেছেন, কাঁচির দুটো হ্যান্ডেল দুই সাইজের হয় যে? কিন্তু কেন? ছবি- সংগৃহীত
2
6
মানবদেহের গঠন অনুযায়ী এই ফারাক জেনে বুঝে রাখা হয়েছে। মানুষের হাতের গঠন এবং কাজ মাথায় রেখেই কাঁচির দুটো হ্যান্ডেলের সাইজ দুই রকমের হয়। ছবি- সংগৃহীত
3
6
কাঁচির ছোট হ্যান্ডেল বুড়ো আঙুলের জন্য। এতে বুড়ো আঙুল স্টেবল থাকে। সাপোর্ট দিয়ে কাঁচিকে কাজ করানো যায়। এক কথায় কাঁচিকে নিয়ন্ত্রণ করে বুড়ো আঙুল এবং তার জন্য তৈরি ছোট হ্যান্ডেলটি। ছবি- সংগৃহীত
4
6
আর একটি হ্যান্ডেল বড় হয়, যাতে সেটায় চাইলে দুটি বা একাধিক আঙুল ঢোকানো যায়, কতটা চাপ বা জোর প্রয়োজন সেটার উপর নির্ভর করে। ছবি- সংগৃহীত
5
6
কাঁচির এই দুই হ্যান্ডেলের দুই রকম সাইজ লিভারেজ বাড়ায়। অতিরিক্ত চাপ বা জোর ছাড়াই সহজে বিভিন্ন জিনিস কাটতে সাহায্য করে এটি। ছবি- সংগৃহীত
6
6
ব্যবহারকারীর কমফোর্ট, ফোর্স ডিস্ট্রিবিউশন, নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ের কথা মাথায় রেখেই কাঁচির দুই হ্যান্ডেল দুই রকমের বানানো হয়ে থাকে।ছবি- সংগৃহীত