আরশোলার উৎপাতে ঘরে টিকতে পারছেন না? এই ৫ সহজ টোটকায় তাড়ান সমস্যাকে
নিজস্ব সংবাদদাতা
১৩ মে ২০২৬ ২১ : ৩৮
শেয়ার করুন
1
6
বাড়িতে অনেক সময়ই আরশোলার উপদ্রব দেখা যায়। বিশেষ করে রান্নাঘরে। এই সমস্যার কারণে জীবন জেরবার? মুক্তি পেতে বেছে নিন এই সহজ ৫ টোটকার একটি। ছবি- সংগৃহীত
2
6
প্রথমত, রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন। শুকনোও। খাবার থাকলে সেখানে কিন্তু আরশোলা হবেই। সিঙ্কে কখনও অধোয়া বাসন রাখবেন না। খাবারের গুঁড়ো পরে থাকলে মুছে ফেলুন। ছবি- সংগৃহীত
3
6
রান্নাঘরে যেখান থেকে আরশোলা ঢুকছে বা ঢুকতে পারে, সেই জায়গাগুলো বন্ধ করুন। হতে পারে। সেটা জানলা, নালা, বা অন্য কিছু। ছবি- সংগৃহীত
4
6
আরশোলা মারার যে বিষ পাওয়া যায় সেটা ছড়িয়ে দিন। বা আঠাল কোনও ফাঁদ ব্যবহার করতে পারেন, যাতে তাতে পা দিলেই ধরা পড়ে। ছবি- সংগৃহীত
5
6
বাড়িতে দুই থেকে তিন মাস অন্তর প্রোফেশনালদের দিয়ে পোকামাকড় না হওয়ার স্প্রে করান। ওষুধ দিন। ছবি- সংগৃহীত
6
6
তেজপাতা ব্যবহার করতে পারেন আরশোলা তাড়ানোর জন্য। রান্নাঘরের বিভিন্ন জায়গায় তেজপাতা রেখে দিন, এর গন্ধে আরশোলা আসবে না। লেবুর খোসাও রাখতে পারেন। ছবি- সংগৃহীত