মঙ্গল গ্রহেও পাওয়া যায়! কীভাবে এল? দেখে চক্ষু ছানাবড়া বিজ্ঞানীদের
নিজস্ব সংবাদদাতা
১৪ আগস্ট ২০২৬ ১৭ : ৩০
শেয়ার করুন
1
8
লাল গ্রহের বুকে মানুষের অজানাকে জানার অভিযান চলছে নিরন্তর। মঙ্গলের রুক্ষ মাটিতে ঘুরে বেড়িয়ে নিয়মিত নানা তথ্য ও নমুনা সংগ্রহ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবট যান 'পারসিভিয়ারেন্স রোভার'।
2
8
সম্প্রতি জেজেরো ক্রেটারের আশপাশে ঘোরার সময় এক সাধারণ পাথরে লেজার রশ্মি প্রয়োগ করতেই এমন এক দৃশ্য সামনে এল, যা দেখে রীতিমতো হতবাক বিজ্ঞানী মহল।
3
8
পাথরের অভ্যন্তরীণ গঠন ও খনিজের উপস্থিতি পরীক্ষা করার জন্য পারসিভিয়ারেন্স যখন লেজার রশ্মি ফেলে, তখনই পাথরটিতে ফাটল ধরে এবং তা ভেঙে যায়। আর সেই সাধারণ প্রস্তরখণ্ডের পেট থেকে বেরিয়ে আসে পৃথিবীতে পাওয়া যায় এমন এক কোটি টাকার রত্নের উপস্থিতি।
4
8
লাল গ্রহের ধুলোমাখা সাধারণ পাথরের গভীরে এমন রত্ন লুকিয়ে থাকতে পারে, তা বিজ্ঞানীদের কল্পনারও অতীত ছিল।
5
8
বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার কেবল একটি দামি রত্ন পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মঙ্গলের প্রাচীন ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র।
6
8
পৃথিবীতে যেভাবে পাথরের খাঁজ দিয়ে কোটি কোটি বছর ধরে উষ্ণ জল প্রবাহিত হয়ে বিভিন্ন মূল্যবান রত্ন ও খনিজের জন্ম দেয়, ঠিক একইভাবে মঙ্গলেও একসময় উষ্ণ জলপ্রবাহের সক্রিয় অস্তিত্ব ছিল বলেই মনে করা হচ্ছে।
7
8
এই আবিষ্কারের ফলে লাল গ্রহের প্রাচীন পরিবেশ এবং ভূ-তাত্ত্বিক গঠন নিয়ে বিজ্ঞানীদের আগের ধারণা অনেকটাই বদলে যেতে চলেছে। গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, লাল গ্রহের অভ্যন্তরীণ ভূ-তাত্ত্বিক বিবর্তন তাঁদের ভাবনার চেয়েও অনেক বেশি জটিল ও বৈচিত্র্যময়।
8
8
আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকাগুলিতে এই আবিষ্কার ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।