সামনেই গণেশ চতুর্থী। মুম্বই তথা মহারাষ্ট্রে এক সপ্তাহ, ১০ দিন ব্যাপী উৎসব চললেও অধিকাংশ জায়গায় কেবল সোমবারই পূজিত হবেন গণেশ। কিন্তু জানেন কীভাবে সিদ্ধিদাতার পুজো করা উচিত? কী করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়? জেনে নিন গণেশ পুজোর প্রতিটি ধাপ। ছবি- সংগৃহীত
2
8
সবার আগে পুজোর জায়গা পরিষ্কার করুন। একটা আসন পাতুন। তার উপর নতুন কাপড়। এবার ফুল, মালা দিয়ে সাজান জায়গাটা। সাজানো হয়ে গেলে গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে নিন। তারপর সেখানে বসান গণপতির মূর্তি। ছবি- সংগৃহীত
3
8
গণেশের মূর্তির মুখ যেন সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসানো হয়। তারপর জল দিয়ে তাঁর চরণ ধুইয়ে দিন। হাতও ধুইয়ে দিন। ছবি- সংগৃহীত
4
8
এবার গণেশের মূর্তিকে পঞ্চামৃত বা কেবল গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে জায়গায় রাখুন। পরিয়ে দিন নতুন বস্ত্র। হলুদ পৈতে, বা উপবীত দিন। ছবি- সংগৃহীত
5
8
এবার চন্দন বা সিঁদুরের টিপ পরান গণপতিকে। তাঁর সামনে এক ঘটি জল রাখুন। এরপর ফুল অর্পণ করুন তাঁর চরণে। নিবেদন করুন ফল, মিষ্টি, অন্যান্য ভোগ।ছবি- সংগৃহীত