রকেটের গতিতে হবে উন্নতি, ভাসবেন টাকার জোয়ারে! গজকেশরী যোগে আগামী সপ্তাহে বাম্পার লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
১২ জুলাই ২০২৬ ১৪ : ১৫
শেয়ার করুন
1
15
১৪ জুলাই চন্দ্র এবং বৃহস্পতির অনুকূল অবস্থানের কারণে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, এই যোগকে শুভ যোগগুলোর মধ্যে একটি ধরা হয়। এটি বুদ্ধি, সম্মান, আর্থিক সুযোগ, আত্মবিশ্বাস এবং শুভ ফল বৃদ্ধির প্রতীক। আগামী ১৬ জুলাই পর্যন্ত থাকবে এই যোগ। জেনে নিন কারা কারা লাভবান হবেন। ছবি- সংগৃহীত
2
15
মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। আটকে থাকা কাজ এগোতে পারে।ছবি- সংগৃহীত
3
15
আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক সময় নিলে সাফল্য মিলতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন বা বদলের চেষ্টা করছেন তাঁদের জন্য এই সময়টা শুভ। ছবি- সংগৃহীত
4
15
কর্কট: অর্থনৈতিক দিক শক্তিশালী হতে পারে। কোনও আর্থিক সমস্যা চলে থাকলে সেটা দ্রুত কেটে যাবে। সঞ্চয়ের দিকে ঝোঁক বাড়বে। ছবি- সংগৃহীত
5
15
পরিবারে সুখবর আসতে পারে বা শুভ আলোচনা হতে পারে। বিনিয়োগ করলে এই সময় ইতিবাচক ফল মিলতে পারে।ছবি- সংগৃহীত
6
15
সিংহ: ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। ছবি- সংগৃহীত
7
15
চাকরি বা ব্যবসায় প্রভাব ও সম্মান বৃদ্ধি পেতে পারে। নতুন পরিচয় বা নেটওয়ার্ক থেকে ভবিষ্যতের সুযোগ আসতে পারে।ছবি- সংগৃহীত
8
15
কন্যা: বিদেশ, উচ্চশিক্ষা বা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অগ্রগতি লক্ষ্য করবেন। ভ্রমণের সুযোগ রয়েছে। ছবি- সংগৃহীত
9
15
মানসিক চাপ কিছুটা কমবে। আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে সাফল্য পাবেন এই সময়।ছবি- সংগৃহীত
10
15
বৃশ্চিক: অংশীদারিত্ব ও দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসায় নতুন চুক্তি করলে তাতে লাভ করবেন। এছাড়া মোটা মুনাফা লাভের সম্ভাবনা এই সময়।ছবি- সংগৃহীত
11
15
গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। যাঁরা বিয়ের ভাবনা চিন্তা করছেন, তাঁদের ভাল সম্বন্ধ আসতে পারে। ছবি- সংগৃহীত
12
15
ধনু: চাকরিজীবীদের জন্য উন্নতির সুযোগ বয়ে আনবে এই সময়টা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউতে ভাল ফলের সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
13
15
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার উন্নতি হতে পারে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। ছবি- সংগৃহীত
14
15
মীন: সৃজনশীল কাজ বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের জন্য সময়টা শুভ। যাঁরা সিঙ্গল এই সময় মিঙ্গল হতে পারেন। আর যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁরা এক ধাপ এগোবেন। ছবি- সংগৃহীত
15
15
নতুন কোনও প্রকল্প শুরু করার জন্য এটি অনুকূল সময়। বসের থেকে প্রশংসা পাবেন। সম্পত্তি অর্থাৎ গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছে থাকলে সেটা পূরণ হবে।ছবি- সংগৃহীত