১৯৯৮ সালে আয়োজিত হয়েছিল প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
2
8
২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠেছিল ভারত এবং নিউজিল্যান্ড। নাইরোবিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা।
3
8
২০০২ সালে কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত এবং সনৎ জয়সূর্যর শ্রীলঙ্কা।
4
8
২০০৪ সালে লন্ডনের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ব্রায়ান লারার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।
5
8
২০০৬ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শক্তিশালী অস্ট্রেলিয়া। পন্টিং, ব্রেট লি, নাথান ব্র্যাকেন সহ একাধিক তারকা ছিল সেই দলে।
6
8
২০০৯ সালে ফের চ্যাম্পিয়ন হয় অজিরা। সেই সময় পরপর একাধিক আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রিকি পন্টিংয়ের অধীনে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া।
7
8
২০১৩ সালে প্রথমবার একক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বার্মিংহামে ইংল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ৫০ ওভারে ম্যাচ নেমে দাঁড়ায় ২০ ওভারে। ব্যাটে কোহলি রান করেন। বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ জিতিয়ে দেন।
8
8
২০১৭ সালে বিরাট কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। পরে ব্যাট করে পাকিস্তানের রানের পাহাড় তাড়া করতে নেমে চাপের মুখে ম্যাচ হারে কোহলির ভারত।