ভারতবর্ষে 'স্ট্রিট ফুড' ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিরিয়ানির হাঁড়ি হোক বা লস্যির মটকা- ফাস্টফুডের দোকানে নজর দিলেই দেখা যায়, একটি লাল রঙের কাপড় দিয়ে পাত্রগুলি সযত্নে ঢাকা রয়েছে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন সব জায়গাতেই এই লাল কাপড়ই ব্যবহার করা হয়?
2
9
এর নেপথ্যে যেমন বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, তেমনই রয়েছে কয়েকশ বছরের পুরনো ইতিহাস।
3
9
রাস্তার ভিড়ে দূর থেকে খরিদ্দারের নজর টানতে লাল রঙের জুড়ি মেলা ভার। এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে।
4
9
বিজ্ঞানের ভাষায়, আলোর সাতটি রঙের মধ্যে লাল রঙের 'তরঙ্গদৈর্ঘ্য' সবচেয়ে বেশি। যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, সেই রঙ তত উজ্জ্বল এবং দূর থেকে তা স্পষ্টভাবে দেখা যায়।
5
9
লাল রঙের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় কুয়াশা বা ধুলোর মধ্যেও এই রঙ মানুষের চোখে দ্রুত পড়ে। ফলে রাস্তার ভিড়ে সহজেই ক্রেতার চোখ চলে যায় ওই খাবারের স্টলের দিকে।
6
9
শুধুমাত্র বিজ্ঞান নয়, এই লাল কাপড় ব্যবহারের শিকড় লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতাতেও।
7
9
সম্রাট হুমায়ুনের আমলে রাজকীয় রান্নাঘরের একটি বিশেষ নিয়ম ছিল। সেই সময়ে খাবার পরিবেশন বা ঢেকে রাখার জন্য বিশেষ রঙের কাপড় ব্যবহারের প্রচলন শুরু হয়।
8
9
মূলত আভিজাত্য এবং খাবারের গুণগত মান বোঝাতে বাসনপত্র লাল কাপড়ে ঢেকে রাখা হতো। অনেকে মনে করেন, সেই মুঘল ঘরানার রীতি আজও বিরিয়ানি বা ফাস্টফুডের দোকানে ঐতিহ্যের প্রতীক হিসেবে টিকে রয়েছে।
9
9
সুতরাং, স্রেফ সাজসজ্জা নয়, বরং বিজ্ঞান আর ইতিহাসের জেরেই রাস্তার ধারের ওই হাঁড়িগুলো আজও লাল কাপড়ে মোড়া থাকে।