আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে ফুটবল বিশ্বকাপের। তার আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
2
14
এবারের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো এবং কানাডাও। ফলে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিনটে দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
3
14
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় প্রথম ম্যাচের আগে হবে অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটিতে।
4
14
২০১০ সালের পর আবার অভিষেক ম্যাচে মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের প্রথম ম্যাচ। তার আগে রাত সাড়ে দশটায় মেক্সিকোতে শুরু উদ্বোধনী অনুষ্ঠান।
5
14
ভারতে জি ফাইভ এবং ইউনাইট এইট স্পোর্টসে উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে। ওপেনিং সেরেমনি ডিডি স্পোর্টেসেও দেখানো হতে পারে।
6
14
উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবে? স্বাভাবিকভাবেই রয়েছে শাকিরার নাম। বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ পারফর্ম করবেন শাকিরা। তাঁর সঙ্গে থাকছেন গ্র্যামি জয়ী নাইজেরিয়ান আফ্রবিটস সুপারস্টার বার্না বয়।
7
14
বিশ্বমঞ্চে বিশ্বকাপের থিম সং প্রথমবার লাইভ পারফর্ম করা হবে। এছাড়াও পারফর্ম করবেন দক্ষিণ আফ্রিকার টাইলা এবং কলম্বিয়ার জে বলভিন।
8
14
তবে এবারের বিশ্বকাপ নিয়ে সামনে এসেছে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী। সেখানে স্পষ্ট গণনা করে বলে দেওয়া হয়েছে কার হাতে উঠবে ওয়ার্ল্ড কাপের ট্রফি।
9
14
তবে এই ভবিষ্যদ্বাণী কোনও জ্যোতিষী করেননি। এই পূর্বাভাস এসেছে এত গণিতজ্ঞের মুখ থেকে। জানা গিয়েছে, এই গণিতজ্ঞ গত তিনটে বিশ্বকাপের ফল মিলিয়ে দিয়েছিলেন।
10
14
তিনি জার্মানির এক গণিত বিশেষজ্ঞ জোয়াকিম ক্লেমেট। ওঁনাকে কিন্তু একেবারেই হালকায় নেওয়া যাবে না।
11
14
জোয়াকিম ২০১৪, ২০১৮, ২০২২ সালের বিশ্বকাপের ভবিষ্যদ্বাণা করে দিয়েছিলেন। তাঁর নিজের একটা ফর্মুলা রয়েছে। সেখানে দেশের পপুলেশন, দেশের জিডিপি, টিমের কালচার আর ফিফা ব়্যাঙ্কিং বিচার করে পূর্বাভাস দিয়েছেন কে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।
12
14
পূর্বাভাসে তিনি কী জানিয়েছেন? তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে মুখোমুখি হবে পর্তুগাল এবং আর্জেন্টিনা। সেখানে জিতবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। অন্যদিকে, রাউন্ড অফ ১৬-তে জাপান হারাবে ব্রাজিলকে।
13
14
একটি সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ইংল্যান্ড। সেখানে পর্তুগাল জিতবে। আর একটা সেমিফাইনালে নেদারল্যান্ডস এবং স্পেনের মধ্যে ম্যাচ হবে। সেখানে হল্যান্ড জিতবে।
14
14
ফাইনালে রয়েছে বড় চমক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং ভার্জিল ভ্যান ডাইকের নেদারল্যান্ডসের মধ্যে ফাইনালে ট্রফি এবার উঠবে নেদারল্যান্ডসের হাতে।