আজ রাতেই শুরু হচ্ছে বিশ্বকাপ। রাত জেগে দ্য গ্রেটেস্ট শো আর্থের সাক্ষী হতে টিভি বা মুঠোফোনের পর্দায় চোখ রাখবেন ভারতের ফুটবলপ্রেমীরা।
2
9
ভারতের ফুটবলপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু মাঠের লড়াই নয়, বরং বিশ্বকাপের সম্প্রচারে শোনা যাবে দেশের পরিচিত ফুটবল ব্যক্তিত্বদের কণ্ঠও।
3
9
বিশ্বকাপ সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এ বিশ্বকাপ উপলক্ষ্যে একাধিক ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালায়ালম এই চারটি ভাষায় সম্প্রচার করা হবে ম্যাচ।
4
9
মূলত, ইংরেজি ও হিন্দি ভাষার সম্প্রচার দেশের বৃহত্তর অংশের দর্শকদের জন্য হলেও বাংলা ও মালায়ালম ভাষার অন্তর্ভুক্তি পশ্চিমবঙ্গ ও কেরলের ফুটবল সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ারই প্রতিফলন।
5
9
ইংরেজি সম্প্রচারে থাকছেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাচ, বাইচুং ভুটিয়া, পল মেসফিল্ড, অ্যাশলি ওয়েস্টউড, সীমা জয়সওয়াল।
6
9
অন্যদিকে, হিন্দি সম্প্রচারে দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধু, অদিতি চৌহ্বান, মেহরাজউদ্দিন ওয়াড়ু। দেখা যাবে আরও একাধিক অভিজ্ঞ ধারাভাষ্যকারকে।
7
9
প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার রবিন স্ট্রাইকার এবং ফুটবল বিশেষজ্ঞ করণ সাহানিকে ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই ধারাভাষ্য দিতে শোনা যাবে।
8
9
বাংলা সম্প্রচারের প্যানেলেও থাকছে একাধিক পরিচিত মুখ। প্রাক্তন ভারত অধিনায়ক ও ডিফেন্ডার অর্ণব মণ্ডল, প্রাক্তন ভারতীয় গোলরক্ষক রজত ঘোষ দস্তিদার এবং প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের পাশাপাশি থাকবেন পল্লব বসু মল্লিক।
9
9
মালায়ালম সম্প্রচারে নেতৃত্ব দেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক আই.এম. বিজয়ন। তাঁর সঙ্গে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার শৌর্য দামোদরন, জো পল এবং প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এনপি প্রদীপ।