১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে ফিফা বিশ্বকাপ। কিন্তু ভারতে কীভাবে দেখা যাবে বিশ্বকাপ?
2
11
এই প্রথমবার তিন দেশের ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর। প্রায় দেড় মাস চলবে। ১১ জুন শুরু। ফাইনাল ১৯ জুলাই। ৩২ দলের বদলে এই প্রথমবার ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।
3
11
ভারতে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৭৪৫ মিলিয়ন দর্শক ২০২২ কাতার বিশ্বকাপ দেখেছিল।
4
11
একমাত্র চীন ভারতকে টেক্কা দিয়েছিল ভিউয়ারশিপের ক্ষেত্রে। তবে ভিউয়ারশিপের ক্ষেত্রে প্রত্যেক বিশ্বকাপে প্রথম দশের মধ্যে থাকে ভারত।
5
11
আগের বার ভারতে ডিজিটাল স্ট্রিমিং রাইটস ছিল জিও সিনেমার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারে অনলাইন রাইটস কেনে তাঁরা।
6
11
ভারতীয় মার্কেট থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৬৫ কোটি আয়ের প্রত্যাশা করেছিল ফিফা।
7
11
এবার তিন দেশে বিশ্বকাপ হওয়ায়, ম্যাচের সময়গুলো সমস্যার। বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে মাত্র ১৪টি ম্যাচ মধ্যরাতের আগে হবে।
8
11
বাকি সব ম্যাচই মাঝরাত বা ভোর রাতে। কবে এবং কীভাবে এই সমস্যার সমাধান হবে জানা নেই।
9
11
ফুটবলপ্রেমী দেশ এখনও ফিফা বিশ্বকাপের ব্রডকাস্টার পায়নি। বিক্রি হয়নি সম্প্রচার স্বত্ব। আর মাত্র তিন সপ্তাহ পরে শুরু দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। রাত জেগে বিশ্বকাপ দেখে ভারতের ফুটবলপ্রেমীরা।
10
11
এতদিন টিভি সম্প্রচার স্বত্বের দৌড়ে ছিল প্রসার ভারতী। কিন্তু তাঁরাও সরে গিয়েছে। আইপিএল শেষ হতে আর দিন দশেক বাকি। তার দশদিন পরই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে।
11
11
প্রসার ভারতী হাত তুলে নিয়েছে। জিও, সোনি, ফ্যানকোড কোনও সংস্থাই এগিয়ে আসেনি। ফলে, বিশ্বকাপ দেখানো নিয়ে কোনও সুরাহা হয়নি।