জ্যোতিষ মতে পাখিকে খাবার খাওয়ানোর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি জীবনের নানা সমস্যা সমাধানের সহজ উপায়ও হতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
2
12
অনেকে বিশ্বাস করেন, পাখিকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার দিলে গ্রহের খারাপ প্রভাব কিছুটা কমে এবং জীবনে শান্তি ও উন্নতি আসে।
3
12
আসলে এই নিয়মগুলো মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে কোন দিনে কী খাওয়াবেন? জেনে নিন-
4
12
রবিবার (সূর্য): এই দিনে পাখিদের গম বা ভাতজাতীয় খাবার দিলে ভাল বলে মনে করা হয়। এতে কাজের ক্ষেত্রে উন্নতি ও আত্মবিশ্বাস বাড়ে বলে বিশ্বাস।
5
12
সোমবার (চন্দ্র): সপ্তাহের প্রথম দিন পাখিদের ভাত ও জল দিন। এটি মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং দুশ্চিন্তা কমায়।
6
12
মঙ্গলবার (মঙ্গল): মুসুর ডাল খাওয়ানো ভাল। এতে রাগ কমে এবং সাহস বাড়ে বলে ধরা হয়।
7
12
বুধবার (বুধ): মুড়ি, চাল বা মুগ ডাল দিন। এতে বুদ্ধি, কথা বলার দক্ষতা এবং ব্যবসায় উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়।
8
12
বৃহস্পতিবার (বৃহস্পতি): ভেজানো ছোলা বা ছোলার ডাল খাওয়ান। এটি সৌভাগ্য বাড়ায় এবং শিক্ষায় উন্নতি ঘটায়।
9
12
শুক্রবার (শুক্র): চাল বা মিশ্র শস্য পাখিদের দিন। এতে সংসারে সুখ-শান্তি ও আর্থিক স্বচ্ছলতা আসে বলে মনে করা হয়।
10
12
শনিবার (শনি): কালো তিল, বিউলির ডাল বা অন্য শস্য বিশেষ করে কাককে খাওয়ানো ভাল। এতে জীবনের বাধা কমে বলে বিশ্বাস। শনিবার বাজরা পাখিকে দিলে অজানা ভয় বা সমস্যা কমে বলে অনেকে মনে করেন।
11
12
এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখা দরকার। যেমন পাখিকে সবসময় পরিষ্কার ও টাটকা খাবার দিন, পাখিদের জন্য জল রাখা খুব জরুরি, বিশেষ করে গরমে।
12
12
এই ধরনের টোটকা মানবেন কিনা, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিশ্বাস। তবে পাখিদের খাবার দেওয়া একটি ভাল অভ্যাস। এতে পাখিদের জোগাড় হওয়ার সঙ্গে মনেও শান্তি আসে।