দেশের কোটি কোটি কর্মচারী ও পিএফ গ্রাহকদের জন্য একাধিক বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার পদ্ধতি থেকে শুরু করে অবসরের পর সঞ্চিত অর্থ পাওয়ার নিয়ম, সব ক্ষেত্রেই আসতে পারে নতুন সুবিধা।
2
10
UPI এবং ATM-এর মাধ্যমে PF-এর টাকা তোলার সুযোগ, অবসরের সঞ্চয় কিস্তিতে পাওয়ার ব্যবস্থা এবং প্রযুক্তিগত পরিকাঠামোর আধুনিকীকরণ—সব মিলিয়ে EPFO পরিষেবায় বড়সড় পরিবর্তন হতে চলেছে।
3
10
EPFO-র পরিষেবাকে আরও দ্রুত ও সহজ করতে শুরু হয়েছে EPFO 3.0 প্রকল্পের প্রস্তুতি। এই উদ্যোগের মাধ্যমে সংস্থার বর্তমান প্রযুক্তিগত পরিকাঠামো সম্পূর্ণ ঢেলে সাজানো হবে।
4
10
২৩ নভেম্বরের ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পরবর্তী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে EPFO 3.0 চালুর ঘোষণা হতে পারে। ২০২৫ সালের অক্টোবরেই এই প্রকল্পের কাঠামোতে অনুমোদন দিয়েছিল CBT। আগামী ৫০ বছরে প্রায় ২০০ কোটি সদস্যের তথ্য সামলানোর উপযোগী করে তৈরি হচ্ছে নতুন ব্যবস্থা।
5
10
PF গ্রাহকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হতে পারে UPI-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই পরিষেবা চালু হতে পারে।
6
10
BHIM অ্যাপের মাধ্যমে UPI পরিষেবা চালুর আগে দেশজুড়ে ১০০ জনকে নিয়ে শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে EPFO। পাশাপাশি ATM থেকেও PF-এর টাকা তোলার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। ফলে অনলাইন ক্লেমের দীর্ঘ প্রক্রিয়ার উপর নির্ভরতা কমতে পারে।
7
10
১৯ নভেম্বর অনুষ্ঠিত ২৪০তম CBT বৈঠকে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য Systematic Withdrawal Plan বা SWP চালুর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় একবারে পুরো টাকা না তুলে মাসিক, ত্রৈমাসিক অথবা ছয় মাস অন্তর কিস্তিতে PF-এর টাকা নেওয়া যাবে।
8
10
অ্যাকাউন্টে অবশিষ্ট অর্থের উপর সুদও পাওয়া যেতে পারে। সদস্যের মৃত্যু হলে নমিনি বা নির্ভরশীল ব্যক্তিও অবশিষ্ট অর্থ পাওয়ার সুযোগ পাবেন।
9
10
সদস্যদের সুবিধার্থে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে PF অ্যাকাউন্টে ২৫ শতাংশ টাকা রেখে দেওয়ার নিয়ম থাকলেও তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত PF তোলার ক্ষেত্রে অপেক্ষার সময় ১২ মাস থেকে কমিয়ে দু’মাস করা হয়েছে।
10
10
তবে SWP, স্বেচ্ছায় অবদান এবং কিছু নতুন সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় প্রকল্প ও আয়কর আইনের সংশোধন করতে হবে। তাই গ্রাহকদের চূড়ান্ত নিয়ম ও পরিষেবা চালুর তারিখ জানতে EPFO-র সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।