২০১১ সালের ২৭ মার্চ বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে জন্ম বৈভব সূর্যবংশীর। ছোট থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ। মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরেই ক্রিকেটের সঙ্গে পরিচয়। বাবা সঞ্জীব সূর্যবংশী নিজেও ক্রিকেট খেলতে ভালবাসতেন।
2
11
ছেলের প্রতিভা বুঝতে পেরে তাকে ক্রিকেটের প্রশিক্ষণ দিতে শুরু করেন। পরবর্তীতে পাটনার জেননেক্স ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ মনীশ ওঝার অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করে বৈভব। সমস্তিপুর থেকে পাটনা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার যাতায়াত করেও অনুশীলনে খামতি রাখেনি বৈভব।
3
11
ক্রিকেটের পাশাপাশি স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে হয়েছে বৈভবকে। বিহারের তাজপুরের ডক্টর মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের ছাত্র। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রিকেটের ব্যস্ততা বাড়তে থাকে। অনুশীলন, বিভিন্ন প্রতিযোগিতা এবং দেশের হয়ে খেলার দায়িত্ব সামলাতে গিয়ে পড়াশোনার জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে।
4
11
২০২৬ সালে দশম শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষায় বসার কথা ছিল বৈভবের। পরীক্ষার জন্য ফর্ম পূরণ এবং অ্যাডমিট কার্ডও তৈরি হয়েছিল। সমস্তিপুরের পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে তার পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হয়েছিল।
5
11
কিন্তু সেই সময় আইপিএল ২০২৬-এর প্রস্তুতি এবং ক্রিকেটের ব্যস্ত সূচিকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। ফলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেনি এই কিশোর ক্রিকেটার। তার কোচ মনীশও জানিয়েছিলেন, আপাতত ক্রিকেটেই মনোযোগ দিতে চায় বৈভব। তবে পড়াশোনার ইতি টানার সিদ্ধান্ত নয় এটি। পরবর্তী সময়ে বোর্ড পরীক্ষায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
6
11
ক্রিকেটের ময়দানে বৈভবের উত্থান রীতিমতো চমকে দেওয়ার মতো। মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। এরপর অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দেয় সে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে মাত্র ৫৮ বলে শতরান করে নজর কাড়ে বৈভব।
7
11
আইপিএল ২০২৫-এর নিলামে ১.১ কোটি টাকায় বৈভবকে দলে নেয় রাজস্থান রয়্যালস। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে ইতিহাস তৈরি করেন তিনি। অভিষেক ম্যাচেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমনের জানান দেন। এরপর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে আরও বড় নজির গড়ে। আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছে কিশোর।
8
11
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স করে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কা। গোটা প্রতিযোগিতায় সাতটি ম্যাচে ৪৩৯ রান করে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার হয়েছিল সে। জিতেছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও।
9
11
আইপিএল ২০২৬-এও তার ব্যাটিং ঝড় অব্যাহত ছিল। রাজস্থান রয়্যালসের হয়ে ১৬টি ম্যাচে ৭৭৬ রান করেন বৈভব। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। এই পারফরম্যান্সের সুবাদে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ারের মতো সম্মানও পায় বৈভব।
10
11
এখন আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের জায়গা তৈরি করছেন বৈভব। গত ২৫ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ‘এ’-র হয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান এবং ৫২ বলে দ্বিশতরাব করে বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। যা বিশ্বরেকর্ড।
11
11
পড়াশোনা এবং খেলাধুলোর মধ্যে ভারসাম্য রাখা যে কোনও কিশোরের কাছেই বড় চ্যালেঞ্জ। বৈভবের ক্ষেত্রেও ক্রিকেটের প্রতি গভীর মনোযোগের কারণে আপাতত পড়াশোনায় বিরতি এসেছে। তবে ব্যাট হাতে যেভাবে একের পর এক নজির গড়ছেন তিনি, তাতে আগামী দিনে ক্রিকেটের আকাশে আরও উজ্জ্বল হয়ে ওঠার অপেক্ষায় অনুরাগীরা।