সন্তানের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করানো নিয়ে অভিভাবকদের জন্য বড়সড় স্বস্তির খবর। এবার নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট করাতে কোনও টাকা খরচ করতে হবে না।
2
11
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ৫ থেকে ১৭ বছর বয়সি শিশুদের জন্য বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সুবিধা ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বাড়িয়েছে।
3
11
শুধু তাই নয়, এই পরিষেবা আরও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন স্কুলে বিশেষ শিবিরেরও ব্যবস্থা করা হচ্ছে। ফলে অভিভাবকরা স্কুলেই সন্তানদের আধার বায়োমেট্রিক আপডেট করানোর সুযোগ পাবেন।
4
11
কিন্তু কেন শিশুদের আধার কার্ডে বারবার বায়োমেট্রিক আপডেট করানো জরুরি? আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের শারীরিক গঠনে পরিবর্তন আসে।
5
11
বদলে যায় আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান এবং মুখের ছবি। ফলে ছোটবেলায় আধার তৈরি করার সময় যে বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছিল, কয়েক বছর পর তা আর বর্তমান শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে নাও মিলতে পারে। এই কারণেই UIDAI নির্দিষ্ট বয়সে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করেছে।
6
11
নিয়ম অনুযায়ী, কোনও শিশুর পাঁচ বছর বয়স পূর্ণ হলে প্রথমবার বায়োমেট্রিক আপডেট করাতে হয়। কারণ পাঁচ বছরের কম বয়সি শিশুদের আধার তৈরির সময় সাধারণত ফিঙ্গারপ্রিন্ট ও আইরিসের তথ্য নেওয়া হয় না।
7
11
পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করানো যায় সম্পূর্ণ বিনামূল্যে। এরপর শিশুর ১৫ বছর বয়স পূর্ণ হলে দ্বিতীয়বার বায়োমেট্রিক আপডেট করাতে হয়। এই সময় আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান এবং নতুন ছবি আধার ডেটাবেসে যুক্ত করা হয়।
8
11
সাধারণ নিয়মে ১৫ বছর বয়সে বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা ফি নির্ধারিত রয়েছে। তবে UIDAI-এর বিশেষ ছাড়ের আওতায় আপাতত ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।
9
11
মনে রাখতে হবে, নির্ধারিত সময়ে বায়োমেট্রিক আপডেট না করালে ভবিষ্যতে আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
10
11
স্কুলে ভর্তি, বৃত্তি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার প্রয়োজন হয়। তাই নির্দিষ্ট বয়স হলেই সন্তানের আধার আপডেট করিয়ে নেওয়া অভিভাবকদের জন্য অত্যন্ত জরুরি।
11
11
তবে বায়োমেট্রিক আপডেট হলেও শিশুর ১২ সংখ্যার আধার নম্বরের কোনও পরিবর্তন হবে না। তবে এক্ষেত্রে বেশি সময় নষ্ট না করাই ভাল।