২০২৭ সাল নিয়ে ফের আলোচনার কেন্দ্রে বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা। তাঁর নামে প্রচলিত একাধিক ভবিষ্যদ্বাণীকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
2
15
বিশেষ করে আগামী বছর এমন এক অজানা রোগের আবির্ভাব হতে পারে, যার প্রভাবে মানুষের মধ্যে তৈরি হবে অতিমানবীয় ক্ষমতা! এমনই এক দাবি ঘিরে এখন সরগরম ইন্টারনেট। যদিও এই ভবিষ্যদ্বাণীর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয়েছে জল্পনা।
3
15
বাবা ভাঙ্গার নামে প্রচলিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৭ সালে কোনও অজানা রোগ অথবা জিনগত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কিছু মানুষের শরীরে তৈরি হতে পারে অসাধারণ ক্ষমতা।
4
15
তাঁরা সাধারণ মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা কিছু দক্ষতা বা ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারেন। এমনকী তাঁদের সুপারহিউম্যান বা অতিমানব বলেও উল্লেখ করা হচ্ছে।
5
15
টাইমস নাও নিউজের তথ্যের ভিত্তিতে এই ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ব্যাখ্যায় দাবি করা হচ্ছে, এই ঘটনা বিপুল সংখ্যক মানুষের উপর প্রভাব ফেলতে পারে।
6
15
এর ফলে একদিকে থাকবেন বিশেষ ক্ষমতার অধিকারী মানুষ, অন্যদিকে থাকবেন সাধারণ মানুষ। তবে ঠিক কী ধরনের রোগ বা জিনগত পরিবর্তনের কথা বলা হয়েছে, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
7
15
শুধু অতিমানবীয় ক্ষমতার অধিকারী মানুষের আবির্ভাব নয়, ২০২৭ সাল নিয়ে আরও কয়েকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার নামে প্রচলিত রয়েছে। তার মধ্যে অন্যতম তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা।
8
15
বিভিন্ন ব্যাখ্যায় বলা হচ্ছে, চীনের তাইওয়ান দখলের চেষ্টা এবং রাশিয়া ও আমেরিকার মধ্যে সরাসরি সামরিক সংঘাত বিশ্ব পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে।
9
15
এমনকী ২০২৭ সালের শুরুতে রাশিয়ার রাজনৈতিক নেতৃত্বেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘ প্রায় ২৭ বছর ক্ষমতায় থাকার পর ভ্লাদিমির পুতিন রাশিয়ার শীর্ষ পদ থেকে সরে যেতে পারেন। যদিও এই দাবিগুলির কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই।
10
15
বাবা ভাঙ্গার নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীতে অর্থনীতি ও প্রযুক্তির পরিবর্তনের কথাও উঠে এসেছে। কিছু ব্যাখ্যায় দাবি করা হচ্ছে, ২০২৭ সালে সোনার দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
11
15
পাশাপাশি বিভিন্ন শিল্পক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব আরও বাড়বে। সেখানেও সকলের নজরে রয়েছেন এই বুলগেরিয়ান জ্যোতিষীর কথা।
12
15
এছাড়াও ২০২৮ সালে নতুন শক্তির উৎস আবিষ্কারের ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হয়। অনেকে এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তির সম্পর্ক খুঁজছেন।
13
15
বাবা ভাঙ্গার আসল নাম ভাঙ্গেলিয়া পানদেভা গুস্তেরোভা। ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হয়।
14
15
বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও আন্তর্জাতিক সংকটের ভবিষ্যদ্বাণী তাঁর নামে প্রচলিত রয়েছে। তবে তাঁর বহু কথিত ভবিষ্যদ্বাণীর নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায় না।
15
15
তাই ২০২৭ সালের এই দাবিগুলিকেও নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে কোনও রোগ বা জিনগত পরীক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সুপারহিউম্যান ক্ষমতা তৈরি হওয়ার পক্ষে এখনও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফলে আপাতত এই ভবিষ্যদ্বাণীকে বাস্তবের চেয়ে রহস্য ও জল্পনার বিষয় হিসেবেই দেখা উচিত।