চলতি বছরে বিয়ের মরশুমে মধ্যবিত্তের বিরাট স্বস্তি। সোনার দাম একটানা নিম্নমুখী। সোনা সস্তা হতেই সকলের মনে প্রশ্ন, এখনই কেনা উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা?
2
9
নভেম্বরের শেষ সপ্তাহের শুরুতেই সোনার দাম খানিকটা বেড়েছিল। কিন্তু আজ, বুধবার আবারও কয়েক হাজার টাকা কমল সোনার দাম। একধাক্কায় আবারও হাজার হাজার টাকা কমল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
3
9
বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৪ হাজার ৫৮০ টাকা। যা গত দু'দিনের তুলনায় বেশ খানিকটা কম।
4
9
বাজার বিশেষজ্ঞদের পরামর্শ হল, ক্রেতাদের তাড়াহুড়ো করে বড় পরিমাণে সোনা কেনাকাটা করা থেকে বিরত থাকা উচিত এই আবহে। এবং এর পরিবর্তে ধাপে ধাপে সোনা কেনার কথা বিবেচনা করা উচিত।
5
9
মার্কিন ডলারের শক্তিশালী হওয়া, যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার মতো কারণগুলো সোনার দাম কমার পেছনে কাজ করেছে।
6
9
বন্ডের উচ্চ মুনাফার হারও সোনার আকর্ষণ কমিয়ে দিয়েছে, কারণ এটি থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। যার জেরে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড়সড় পতনের সাক্ষী রয়েছেন সকলে।
7
9
সোনার দাম কি এক লক্ষ টাকার নীচে নামবে? মার্কেট ট্রেন্ড বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনার দাম আরও খানিকটা কমতে পারে। তবে এক লক্ষ টাকার নীচে নামবে কিনা, তা নিশ্চিত বলা যাচ্ছে না। আগামী বছরের শুরুতেই আবারও সোনার দাম বাড়তে পারে।
8
9
ওয়াকিবহাল মহলের পরামর্শ, যাঁরা বিয়ে উপলক্ষ্যে সোনা কিনতে চান, এটাই হল সুবর্ণ সুযোগ। এই আবহে খানিকটা সোনা কেনাকাটা করার ভাল সুযোগ পাওয়া যাবে।
9
9
কিন্তু বর্তমানে সোনায় বড়সড় বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলেই। একবারে বিনিয়োগ না করে, ধাপে ধাপে সোনায় বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন সকলকে।